নজিরবিহীন! ভোররাতে ট্রাইবুনাল নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র একদিন, তারপরই রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) । তার আগে সুপ্রিম (Supreme Court) নির্দেশ মেনে ট্রাইবুনাল (Tribunal ) নিষ্পত্তির তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কিন্তু কখন সেই তালিকা প্রকাশিত হল? কিছু তালিকা মধ্যরাতে কিছু নাম আবার দেখা গেল বুধবার ভোররাতে। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ক্ষেত্রে প্রথম থেকে যে দৃশ্য দেখা গেছিল ট্রাইবুনাল নিষ্পত্তির পরও সেই একই ঘটনাক্রম।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ট্রাইবুনালে যেসব ভোটারদের নাম নিয়ে আপত্তি বা সংশোধনের আবেদন ছিল, সেগুলির নিষ্পত্তির ভিত্তিতেই এই সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List) তৈরি করা হয়েছে। যাঁরা তালিকায় যুক্ত হয়েছেন তাঁরা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। এখনও পর্যন্ত জানা গিয়েছে, প্রথম দফার ভোটের আগে কমবেশি ৬৫০ জনের নিষ্পত্তি হয়েছে যার মধ্যে মাত্র ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত হয়েছে। এনারা বৃহস্পতিবার ভোট দিতে পারবেন। ফলে রাজ্যের প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০।
Sponsored

এ দিন একসঙ্গে দুটি তালিকা প্রকাশ করা হয়েছে—একটি অ্যাডিশন বা নতুন সংযোজন এবং অন্যটি ডিলিশন বা বাতিল। ফলে কোন ভোটারের নাম যুক্ত হল বা বাদ গেল, তা স্পষ্টভাবে বোঝা যাবে। পাশাপাশি যে সব বুথে ট্রাইবুনালের মাধ্যমে কোনও নিষ্পত্তি হয়নি, সেখানেও আলাদা করে তা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বুথে ক্লিক করলেই দেখা যাবে—সেখানে কোনও সাপ্লিমেন্টারি তালিকা নেই। ভোটারদের সুবিধার জন্য রাখা হয়েছে অনলাইন (Online) যাচাইয়ের ব্যবস্থাও। নিজের এপিক নম্বর ব্যবহার করে সহজেই জানা যাবে, সংশ্লিষ্ট ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে কি না এবং তিনি ভোট দেওয়ার যোগ্য কি না।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
