Site Logo

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

EBBS Desk·
অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক  আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস চলাকালীন আচমকা চারতলার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। গুরতর অবস্থায় তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রমা কেয়ার ইউনিটে (Trauma Care Unit) তাঁর চিকিৎসা চলছে।

Sponsored

Sranchi In Article

প্রায় সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। অফিসকর্মীরা জানান, কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একটা শব্দ শুনে তাঁরা ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, সিঁড়ির পাশে রাখা আসবাবপত্রের (Furniture) উপর পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চারতলার সিঁড়ি থেকে নীচে পড়ে যান তিনি। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেলিং টপকে বা ফাঁক গলে পড়ে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে খাদ্য ভবনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →