Site Logo

AI-এর ব্যবহার ব্যাপক হবে, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে: অভিভাবকদের সতর্ক করলেন মোদি

EBBS Desk·
AI-এর ব্যবহার ব্যাপক হবে, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে: অভিভাবকদের সতর্ক করলেন মোদি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিশ্বের একাধিক দেশে নতুন নজির তৈরি করেছে। কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ হয়েছে একাধিক দেশে। এই পরিস্থিতিতে প্রথম এআই ইমপ্যাক্ট সামিট (AI Impact Summit) বক্তৃতায় সতর্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারত ব্যাপকভাবে এআই-এর (AI) ব্যবহারের পথে, এমন জোরালো দাবি তুলেও তার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক সতর্কতা জারি ভারতের প্রধানমন্ত্রীর। স্কুল পড়ুয়াদের এই এআই-এর ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতার কথা উল্লেখ করলেন তিনি।

Sponsored

Sranchi In Article

১৬ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে প্রথম এআই ইমপ্যাক্ট সামিট। যোগ দিয়েছেন বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থার কর্ণধাররা। রয়েছেন ওপেনএআই (OpenAI) কর্ণধার স্যাম অল্টম্যান, গুগল (Google) সিইও সুন্দর পিচাই, অ্যান্থ্রোপিকের (Anthropic) ডারিও আমোডেল, ডিপমাইন্ডের (DeepMind) ডেমিস হাসাবিস প্রমুখ। রয়েছেন একাধিক রাষ্ট্রনেতারাও। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron), ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা (Lula Da Silva), শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা দিস্সনায়েকা।

বৃহস্পতিবার সেই সামিটে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী (Prime Minister of India) নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, ভারতে এআই-এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ভারত যে নীতি নিয়ে এআই প্রযুক্তিতে এগোচ্ছে তা হল মানব – এমএএনএভি (MANAV)। অর্থাৎ সেখানে থাকবে নৈতিক ব্যবস্থা। তার উপর থাকবে যথাযথ নজরদারি। রক্ষিত হবে জাতীয় সা্র্বভৌমত্ব। এই ব্যবস্থা হবে সকলকে নিয়ে ও সকলের জন্য। এই প্রক্রিয়া হবে দীর্ঘমেয়াদি।

সেক্ষেত্রে নীতিগত দিক থেকে এআই ব্যবহারে কোনও বাধা না থাকলেও তার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে মানুষের হাতেই থাকবে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। এপ্রসঙ্গে গুগল ম্যাপের কথা উল্লেখ করেন তিনি। যেভাবে গুগল ম্যাপ রাস্তা দেখালেও দিক নির্দেশ যাঁর হাতে সেই ম্যাপ থাকে, তিনিই করেন। তেমনই এআই কোন পথে চলবে, তা নিয়ন্ত্রিত হবে মানুষের দ্বারাই।

আরও পড়ুন : ‘চিনা কুকুর’-এর নামে জালিয়াতি! দিল্লির AI সামিটে মুখ পুড়ল নয়ডার নামী বিশ্ববিদ্যালয়ের

এই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভারতের প্রধানমন্ত্রী (Prime Minister of India) দাবি করেন, এবার স্কুলের সিলেবাসে যুক্ত হবে এআই (AI)। স্কুল পড়ুয়ারা এআই-এর ব্যবহার প্রয়োজনে করতে পারবে, কারণ ভারতে যুব সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। কিন্তু পড়ুয়াদের এআই পাঠ বা ব্যবহারে থাকতে হবে তাদের অভিভাবকদের কড়া নজরদারি।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →