দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct) অভিযোগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) ডিসিপ্লিনারি কমিটি মোহনবাগানকে অভিযুক্ত করেছে। আগামী শুক্রবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছে এআইএফএফ।
Sponsored

ক্লাব দায়িত্বশীলতার সঙ্গে আরোপিত আর্থিক জরিমানা মেনে নিলেও, দর্শকশুন্য স্টেডিয়ামে ম্যাচ করার শাস্তির বিরুদ্ধে আপিল করেছে, কিন্তু ফেডারেশন তা নাকচ করেছে।
খবর অনুযায়ী, শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে গভীরভাবে হতাশ করেছে মোহনবাগান( Mohun Bagan) কর্তৃপক্ষকে। আর্থিক জরিমানা তারা সদিচ্ছা থেকে মেনে নিয়েছে, তবে পুরো স্টেডিয়াম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হাজার হাজার আবেগপ্রবণ, আইন মেনে চলা সমর্থকদের প্রতি অন্যায় শাস্তি বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ। সমর্থকদের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের আবেদন গৃহীত হয়নি।
মোহনবাগান জানিয়েছে, এই নির্দেশে তারা হতাশ। ক্লাব বিবৃতিতে লিখেছে, “এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে মোহনবাগান হতাশ। আমরা জরিমানা মেনে নিয়েছিলাম। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়ে ক্লাবের হাজার হাজার সমর্থককে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সমর্থকেরাই ক্লাবের প্রাণ।”
টানা তিন ম্যাচে টানা জয় এবং ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। চেন্নাইয়িনকে ২-০ গোলে হারানোর পর মহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন রবসন রবিনহোরা।
সর্ব-ভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৬ তারিখ ওড়িশা ম্যাচ দেখতে যাবেন না মোহনবাগান সভাপতি দেবাশীস দত্ত, সচিব সৃঞ্জয় বোস। বাগানের দুই কর্তাই তীব্র প্রতিবাদ করেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
রাতের দিকে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে এসেছে বদল। যেখানে আগামী ৬ মার্চ আসন্ন হোম ম্যাচের জন্য পূর্বের সম্পূর্ণ স্টেডিয়াম বন্ধ রাখার নির্দেশটি পরিবর্তন করে আংশিক স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
