Site Logo

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

EBBS Desk·
ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। অথচ বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারে রাজ্যে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসায় গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ৩ বছরের এক শিশুর মৃত্যু। এইমস ভোপালের (AIIMS Bhopal) মতো হাসপাতালে ভুল ইঞ্জেকশন (wrong injection) দেওয়ার কারণে শিশুর মৃত্যুর অভিযোগ। রাজ্য সরকার নয়, খোদ কেন্দ্রের অধীনে থাকা এইমসে এই ভুলের জন্য দুজন নার্সকে গ্রেফতার করে দায় ঝাড়ার চেষ্টা মধ্যপ্রদেশ প্রশাসনের। যদিও নার্সদের (nurse) ওভার টাইম বা কাজের চাপ নিয়েও প্রশ্ন উঠেছে এই ঘটনায়। তবে এর জেরে বিজেপির কেন্দ্রের সরকারের সরকারি হাসপাতাল পরিকাঠামোর উপর নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে।

Sponsored

Sranchi In Article

মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা (Madhya Pradesh) সার্থক যাদব (Sarthak Yadav) লিউকেমিয়ায় (Leukemia) আক্রান্ত ছিল। অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর তাকে এইমস ভোপালের শিশু বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের তদন্ত রিপোর্ট অনুযায়ী, ১৭ ডিসেম্বর সকালে তার শিরায় লাগানো আইভি লাইন ব্লক (IV line blockage) হয়ে গেলে এক নার্সিং অফিসার ‘এফ’ লেখা একটি সিরিঞ্জ থেকে ওষুধ ভেবে তরল পদার্থটি প্রয়োগ করেন। তাতেই শিশুটির মৃত্যুর অভিযোগ।

Sponsored

Merlin In Article

পরিবারের অভিযোগ, শিশুটির বাবা বারবার হাসপাতালকর্মীদের সতর্ক করেছিলেন যে সেটি নির্ধারিত ওষুধ নয়, কিন্তু তাঁর কথা গুরুত্ব দেওয়া হয়নি, উল্টে চুপ থাকতে বলা হয়। ইনজেকশন (injection) দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সার্থকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং তাকে পেডিয়াট্রিক আইসিইউতে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকাল ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

পরে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, ওই সিরিঞ্জে ছিল ফরমালিন যা সাধারণত বায়োপসির (Biopsy) নমুনা বা মানবদেহের টিস্যু সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় এবং মানবদেহে প্রয়োগ করা অত্যন্ত বিপজ্জনক। তদন্তে আরও দাবি করা হয়েছে, পরীক্ষাগারের কাজে ব্যবহারের জন্য অন্য এক নার্স (nurse) সিরিঞ্জে ফরমালিন (formalin) ভরে তা নিরাপদ স্থানে না রেখে রোগীর বেডের কাছেই ফেলে রেখেছিলেন। সেই গাফিলতির জেরেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। ঘটনার প্রায় ছয় মাস পর, ১১ জুন দুই নার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, দেশের অন্যতম সেরা কেন্দ্রীয় হাসপাতালেই যদি ওষুধ যাচাই এবং বিপজ্জনক রাসায়নিক সংরক্ষণের মতো মৌলিক নিরাপত্তা বিধি মানা না হয়, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার দাবি কতটা বাস্তব?

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →