বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর (BJP MLA Kaustab Bagchi) বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সূত্রের খবর, ব্যারাকপুরের (Barrackpore) জনপ্রিয় 'দাদা বৌদি বিরিয়ানি'র (Dada Boudi Biryani) তরফ থেকেই তাঁর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তোলা হয়েছিল। তবে অভিযোগ প্রকাশ্যে আসার পর পরিস্থিতি বদলেছে। এখন চাপের মুখে পড়ে প্রকাশ্যে সেই অভিযোগের কথা স্বীকার করতে চাইছেন না বিরিয়ানি দোকানের কর্ণধার।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, প্রথমে তিনি ফোন ধরলেও সংবাদমাধ্যমের পরিচয় জানার পরই ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কাছ থেকে আর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এর জেরে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ওঠা টাকা চাওয়ার অভিযোগ এবং কেন এখন সেই অভিযোগ প্রকাশ্যে মানতে চাইছেন না অভিযোগকারী পক্ষ, তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।
















