দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'। রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া, দীপেন্দু বিশ্বাস, মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ পাজি, ভাস্কর গাঙ্গুলি। ছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ছিলেন দীপ প্রকাশনীর কর্ণধার দীপ্তানশু মন্ডল। এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অলোক মুখার্জি পড়ে খেলা এই জার্সি তুলে দেন বাইচুং।
Sponsored

খেলোয়াড় জীবনে তিন ক্লাবেই খেলেছেন। পাশাপাশি কোচিং ও করিয়েছেন। বর্ণময় কেরিয়ার অলোকের। জীবনের নানা কাহিনী উঠে এসেছে সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের কলমে। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা লেফট ব্যাক অলোক। গোটা কেরিয়ারে একবারও লাল কার্ড দেখেননি। একবার মাত্র হলুদ কার্ড দেখেছেন। দুই মলাটে তাঁর জীবন কথা প্রকাশিত হল। এই অনুষ্ঠানে বার বার উঠে এল ময়দানের সোনালী সময়ের স্মৃতি।
Sponsored


Sponsored

অলোক মুখোপাধ্যায়(Alok Mukherjee) কিছুটা আবেগের সুরে বলেন, ফুটবল আমার মা। ফুটবলের জন্য জেলার শহর থেকে উঠে এসে সুনাম অর্জন করেছি। অন্যদিকে, বাইচুং ভুটিয়া বলেন, আমি অলোক দার কোচিংয়ে খেলেছি। অনেক ভালো স্মৃতি আছে তাঁর কোচিংয়ে খেলার। ভাস্কর গাঙ্গুলি বলেন, ও প্রথম ইস্টার্ন রেল থেকে মহমেডানে খেলতে আসে , এসেই প্রথম একাদশে জায়গা করে নেয়।।ভারতীয় ফুটবলে শ্রেষ্ঠ লেফট ব্যাক অলোক।
Sponsored


Sponsored

মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, আমি যদি কোচ হই , আমাকে যদি ডিফেন্স সাজাতে বলে প্রথমেই অলোককে নেব। ও সেরা লেফট ব্যাক। বিকাশ পাঁজি থেকে দীপেন্দুর কথায় উঠে আসে অলোকদার জীবনের নানা কথা। অন্যদিকে কর্মকর্তাদের কথায় উঠে আসে দলবদলের কাহিনী।
Sponsored

-
-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
