কেন অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু? বিচ দেখতেই লাগবে ৩২ বছর! রইল কিছু তথ্য

ভেবে দেখুন তো এমন এক দেশের কথা, যেখানে আপনার পকেটের ২০ টাকার নোট মাঝখান থেকে ছিঁড়ে গেলে লোকসান তো হয়ই না, উল্টে সেটা দিয়ে ১০ টাকার কাজ চালানো যায়! কিংবা এমন এক দেশ যেখানে মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা দ্বিগুণ আর তেলাপোকাদের প্লেনে চড়িয়ে নেওয়া হয় রেস লড়তে। এমনকি শুধু সমুদ্র দেখতে চাইলেও আপনার জীবনের ৩২ বছর কেটে যাবে। অস্ট্রেলিয়ার (Australia Facts) গল্পগুলো আসলে এমনই রোমাঞ্চকর।
Sponsored

কেউ নাকি একবার ইবে (eBay)-তে গোটা নিউজিল্যান্ড দেশটাকেই নিলামে তুলে দিয়েছিল! ইবে কর্তৃপক্ষ সময়মতো টের না পেলে সেদিন ইতিহাস অন্যরকম হতে পারত। কিন্তু না! ইতিহাস বদলায়নি। আয়তনে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ হলেও এখানে মানুষ খুঁজে পাওয়া দায়। প্রতি বর্গকিলোমিটারে মাত্র ৩ জন থাকে। মজার ব্যাপার হলো, দেশের সিংহভাগ মানুষ (প্রায় ৯০%) মাত্র ০.২২% জায়গায় থাকে, বাকি পুরো মহাদেশটাই বলতে গেলে খাঁ খাঁ মরুভূমি। আর সেখানে রাজত্ব করে ক্যাঙ্গারুরা। ক্যাঙ্গারু ওদের জাতীয় পশু হওয়ার পেছনে এক গভীর দর্শন আছে—এই প্রাণীটি কখনও পেছনে হাঁটতে পারে না। অস্ট্রেলিয়ানরাও তেমন, সবসময় 'ফরোয়ার্ড থিংকিং' বা প্রগতিশীল চিন্তায় বিশ্বাসী। আরও পড়ুন: প্রয়াণ দিবসে সন্ধ্যা, প্রতুল, বাপি স্মরণ: শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
Sponsored

অনেকে ভাবেন অস্ট্রেলিয়া শুধু তপ্ত মরুভূমি। কিন্তু জানলে অবাক হবেন, শীতকালে অস্ট্রেলিয়ান আল্পস-এ সুইজারল্যান্ডের চেয়েও বেশি তুষারপাত হয়! জানেন কি? অস্ট্রেলিয়াকে বলা হয় 'ল্যান্ড অফ বিচ'। কেনো? প্রায় ১২,০০০ সমুদ্র রয়েছে এই একটা দেশে! যদি কেউ ঠিক করেন প্রতিদিন নতুন একটি করে সৈকত দেখবেন, তবে সব কটি ঘুরে দেখতে তাঁর জীবনের ৩২টি বছর কেটে যাবে।
Sponsored

উৎসব করতে কে না ভালোবাসে! অস্ট্রেলিয়ানরা উৎসবের জন্য অদ্ভুত সব বাহানা খোঁজে। প্রতি বছর সেখানে সাড়ম্বরে তেলাপোকার রেস হয়। এই রেসের প্রতিযোগীদের আবার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে বিশেষ ফ্লাইটে করে ইভেন্টে আনা হয়। তবে এই পাগলামির উদ্দেশ্য কিন্তু খুব সুন্দর; এখান থেকে যত টাকা আয় হয়, তার পুরোটাই চ্যারিটিতে দিয়ে দেওয়া হয়। মানুষের প্রতি মানুষের এই টানই তাদের আসল পরিচয়।
Sponsored

ভাবুন তো, আমাদের দেশে কোনোভাবে টাকার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এদের টাকা ছিঁড়ে যায় না কারণ সেগুলো প্লাস্টিকের। এমনকি জলে ভিজলেও কিচ্ছু হয় না। মজার ব্যাপার হল, ২০ ডলারের একটি নোট যদি মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়, তবে অস্ট্রেলিয়াতে সেই অর্ধেক নোট ১০ ডলার হিসেবে ব্যবহার করা যায়! টাকার এমন 'অর্ধেক' ব্যবহার সত্যিই বিরল। মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে মানুষের তৈরি চীন প্রাচীর দেখা যাক আর না যাক, অস্ট্রেলিয়ার বিশাল প্রবাল প্রাচীর বা 'গ্রেট ব্যারিয়ার রিফ' কিন্তু স্পষ্ট দেখা যায়!
Sponsored

গিরগিটি রং বদলায় সে তো সকলেরই জানা কথা, কিন্তু কখনও ভেবে দেখেছেন কি পাথরও রং বদলাতে পারে । হ্যাঁ! অস্ট্রেলিয়ায় তাও সম্ভব। অস্ট্রেলিয়ার মাঝখানে আছে এক বিশাল রহস্যময় পাথর যার নাম উলুরু। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর সাথে সাথে এই বিশালাকার পাথরের রং লাল থেকে বেগুনি হয়ে যায়! এখানে এমন কিছু মাছের প্রজাতি আছে যাদের বয়স ডাইনোসরদের আমলের চেয়েও পুরনো।
Sponsored

তবে সব দৃশ্য সবসময় রঙিন হয় না। সম্প্রতি সিডনির বিখ্যাত বন্ডাই বিচে ঘটে যাওয়া ঘটনায়, নীল জলরাশি যেন সেই দিন মানুষের এই ক্ষুদ্র মানসিকতায় কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। তবুও অস্ট্রেলিয়া মানেই এক অমীমাংসিত রহস্য। আধুনিকতা আর অদ্ভুত আদিমতার এক অদ্ভুত মিশেল এই দেশ।
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
