আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের, চলছে পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Massive Fire incident) মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার ভোরে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। এখনও পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রায় একদিন ধরে চলা উদ্ধার ও আগুন নেভানোর কাজ শেষে মঙ্গলবার দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। যদিও এদিন সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছিল বলে দমকল সূত্রে জানানো হয়েছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ডেকওয়ার্স এলাকা সংলগ্ন একটি খাবারের গোডাউনে প্রথম আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মঙ্গলবার দুপুরের পর ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত ১২ জনের নামে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলির ডিএনএ পরীক্ষা করা হবে। বুধবার থেকেই ডিএনএ টেস্ট শুরু হওয়ার কথা। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদের দেহাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপরই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। আরও পড়ুন: বিয়ের দিনে SIR শুনানিতে ডাক! বরযাত্রী নিয়ে হেয়ারিং সেন্টারে হাজির বর
Sponsored

মঙ্গলবার সকাল ১১টার নাগাদ ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন দমকল বিভাগের ডিজি। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে এলাকায় যান কলকাতা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্যই তাঁকে পাঠিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
