আনন্দপুর অগ্নিকাণ্ডে উদ্ধার আরও দেহাংশ! উদ্বেগ বাড়ছে নিখোঁজ পরিবারগুলির

আনন্দপুরের জোড়া গোডাউন অগ্নিকাণ্ডে (Massive Fire in Anandapur) এখনও চলছে উদ্ধার কাজ। বুধবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১-তে। দুর্ঘটনাস্থল থেকে এদিন উদ্ধার আরও চারজনের আধপোড়া দেহাংশ উদ্ধার করা হয়েছে। সরকারিভাবে এখনও নিখোঁজের সংখ্যা প্রায় ১৭। ময়নাতদন্তের জন্য তাঁদের দেহাংশগুলিকে কাঁটাপুকুর মর্গে পাঠানো হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এখনও বাড়তে পারে মৃতের সংখ্যা। ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে ডেকোরেটার্স ব্যবসায়ী গঙ্গাধর দাসকে (৫৯)।
Sponsored

বুধবার প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, শুরুতে আগুন লাগে ডেকরেটার্সের গুদামে। সেই সময় ভিতরে ছিলেন অনেকেই। তাঁরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ কেউ ঘুমে আচ্ছন্ন ছিলেন আবার কেউ গুদামের মধ্যে টুকিটাকি কাজে ব্যস্ত ছিলেন। ফলে আগুন লাগার পরে বেশ কয়েকজন বাইরে বেরোতে পারলেও আটকে পড়েন অনেকেই। আগুন নেভানোর পর যেসব জায়গা থেকে দেহাংশ পাওয়া যাচ্ছে তার সূত্র ধরেই অনুমান করা হচ্ছে বলে পুলিশ ও ফরেন্সিক সূত্রে খবর। আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কথা রেখেছেন: ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনায় আপ্লুত দেব, মমতার ভূয়সী প্রশংসা
Sponsored

তবে অনেকের মতে, পাশাপাশি গোডাউন দুটি দাহ্যপদার্থে ভরা ছিল। আগুন নিয়ন্ত্রণেরও কোনও ব্যবস্থা ছিল না। ফলে খুব সহজেই আগুন হু-হু করে ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে ইতিমধ্যেই পরিবার পিছু ১০ লক্ষ করে টাকা এবং চাকরির ব্যবস্থা করবেন বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
