Site Logo

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

EBBS Desk·
সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে ছিল। এবার আলোচনায় উঠে এলেন শিল্পপতি পরিবারের কন্যা অনন্যা বিড়লা। একটি ফ্যান ইভেন্টে অনন্যা (Ananya Birla )ও শুভমানের(Shubman Gill) স্বতঃস্ফূর্ত কথাবার্তা, পাশাপাশি বসে হাসি-মজা—এই সবকিছুই নজর কেড়েছে নেটিজেনদের। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা—ভারতীয় ক্রিকেটের তারকার সঙ্গে কি নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে?

Sponsored

Sranchi In Article

ঘটনার সূত্রপাত একটি গুজরাট টাইটান্সের ফ্যান ইভেন্টে। সেখানে শুভমান গিল নিজের সই করা জার্সি উপহার দেন অনন্যা বিড়লাকে। এরপর বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথোপকথন চলে। মাঝেমধ্যেই হাসি-মজা, খুনসুটিতেও দেখা যায় দু’জনকে।

অনুষ্ঠান শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও। তৈরি হতে থাকে একের পর এক মিম, রিল। কেউ দাবি করেন, ভারতীয় অধিনায়কের নজর কেড়েছেন বিড়লা কন্যা, আবার কেউ বলেন অনন্যার মনেও জায়গা করে নিয়েছেন শুভমান। মজার বিষয়, এইসব মিমের কয়েকটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনন্যা, যা আরও বাড়িয়ে দেয় জল্পনা।

কিন্তু কে এই অনন্যা বিড়লা? দেশের অন্যতম শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা-র মেয়ে অনন্যা বিড়লা। পারিবারিক ব্যবসায় যোগ না দিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজমেন্টে পড়াশোনা করার পর তিনি গায়িকা ও গীতিকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি মহিলাদের উদ্যোগে সাহায্য করতে নিজস্ব সংস্থাও গড়েছেন।

অন্যদিকে শুভমান গিলের সঙ্গে নাম জড়ানো নতুন নয়। এর আগে সারা আলি খান ও সোনম বাজওয়া-র সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
শিরোনাম

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ

Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
শিরোনাম

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী

Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
শিরোনাম

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের

Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

18h ago

More from শিরোনাম

View All →