Site Logo

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

EBBS Desk·
সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময় যুক্ত থাকেন কাব্য। গ্যালারিতে তাঁর উপস্থিতি অন্য মাত্রা দেয়। এবার সেই কাব্যই বিয়ের পিড়িতে বসছেন! তা নিয়ে জল্পনা তুঙ্গে। পাত্র আবার দক্ষিণী ছবির সুরকার।

Sponsored

Sranchi In Article

এই মুহূর্তে জোর গুঞ্জন কাব্য মারান (Kavya Maran )শীঘ্রই বিয়ে করতে পারেন।  দক্ষিণ ভারতীয় প্রখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন চলছে৷ একাধিক প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে উভয় পরিবারই এতে সহমত হয়েছে৷

কাব্য-অনিরুদ্ধর প্রেমকাহিনি নিয়ে চর্চা নতুন কিছু নয়।  বিনোদনমূলক ওয়েবসাইটে দাবি করা হয়, দু’পক্ষের পরিবার স্পেনে তাঁদের বিয়ে দিতে রাজি হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান হবে। পরে চেন্নাইতেও অনুষ্ঠান হবে।তবে কাব্য বা অনিরুদ্ধে এই নিয়ে কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি।

সানরাইজার্সের সুন্দরী মালকিন কাব্যর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। কাব্য গ্ল্যামারে ঝড়় তোলেন। অন্যদিকে অনিরুদ্ধ ‘জেলার’, ‘লিও’ বা ‘কুলি’র মতো বিখ্যাত তামিল সিনেমায় সুর দিয়েছেন।এখন দেখার গুঞ্জন শেষ পর্যন্ত মধুরেন সমাপয় হয় কিনা।

-

-

-

-

-

 

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →