বুধবার থেকেই সূচনা 'অন্নপূর্ণা যোজনা'র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের তরফে সমস্ত জেলাশাসক ও কলকাতা পুরনিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দফতরের জারি করা নির্দেশ অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের
Sponsored

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুরনিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমাশাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
Sponsored

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সরকার সূত্রে খবর, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু থেকেই কড়া যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
Sponsored

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। নবান্নের নির্দেশে জেলাস্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আধিকারিকদের প্রস্তুতি বৈঠক চলছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরতে চাইছে রাজ্য সরকার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
