নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ। সভায় ছিলেন এলাকার তৃণমূল (TMC) সাংসদ মিতালি বাগ (Mitali Bag) এবং দেশ বাঁচাও গণমঞ্চের সৈকত মিত্র, বর্ণালী মুখোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, বিশ্বনাথ চক্রবর্তী, চিত্রা বসু, রন্তিদেব সেনগুপ্ত, সৈয়দ তানভীর নাসরিন, সোমা চক্রবর্তী, ভাস্কর চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, বিভান ঘোষ, নাজমুল হক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সুশান রায় (Sushan Roy)।
পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম দফার ভোট শেষ হতেই দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার হয়েছে রাজনৈতিক প্রচার। রবিবার হুগলিতে বিজেপির হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Sah) ও রাজনাথ সিংয়ের (Rajnath Singh) মতো শীর্ষ নেতারা। তারই পাল্টা হিসেবে একই দিনে আরামবাগে জনসভা করে বিজেপি বিরোধী নাগরিক সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। প্রথম দিন থেকেই বিজেপির বিরুদ্ধে সরব এই সংগঠন ভোটের আগেও বিভিন্ন নাগরিক সভা ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। আরও পড়ুন: রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!
এদিনের মঞ্চ থেকেও বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে দেশ বাঁচাও গণমঞ্চ। সংগঠনের সদস্যদের অভিযোগ, যারা নারী সম্মান ও নিরাপত্তার নামে বড় বড় ভাষণ দেয়, তারাই বাস্তবে নারীদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ। বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল বলে আক্রমণ করে তাঁরা বলেন, সাম্প্রদায়িক বিভাজন, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং বাংলার সংস্কৃতি ও মনীষীদের অপমানই এই দলের আসল চরিত্র। বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে অপমান করা এবং মিথ্যে প্রতিশ্রুতির রাজনীতি করে ভোট চাইছে বিজেপি (BJP)।
বক্তারা অভিযোগ করেন, বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে বাংলার সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয় এবং সংখ্যালঘুদের স্বার্থে আঘাত করছে। নারী সুরক্ষা ও সাধারণ মানুষের উন্নয়নের নামে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই বিজেপি ভোট চাইছে বলেও কটাক্ষ করা হয়। মোদির মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে দ্বিতীয় দফায় ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে সভা থেকে।
Sponsored

-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
