জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই আইএসএফে যোগ দেন আরাবুল। দীর্ঘদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক। অভিযুক্ত হয়ে জেলও খাটেন তিনি। তাঁকে বহিষ্কার করে শাসকদল।
Sponsored

২০০৬-এ তৃণমূলের হয়ে ভাঙড় থেকে প্রার্থী হয়ে সিপিএমের (CPIM) মোশাররফ হোসেন লস্করকে হারান আরাবুল। ২০১১-এ অবশ্য বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেন দাঁড়ানোয় সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন তিনি। তবে, ভাঙড়ে আরাবুলের দাপট ছিল। তবে, তাঁর কুকীর্তিতে বেশ করেকবার মুখ পুড়েছে শাসকদলের। ফলে তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল। শেষ পর্যন্ত বহিষ্কার করা হয় আরাবুলকে।
এর পরেই তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দেন আরাবুল। বলেন, যে দলের জন্য তিনি প্রাণপাত করেছেন, সেই দলই তাঁকে বারবার অপমান করেছে। এমনকী, তৃণমূলের জন্যই তিনি জেরে গিয়েছেন বলেও অভিযোগ করেন আরাবুল। অভিযোগ, জেল থেকে বেরিয়ে দলের নির্দেশ মেনে কাজ করলেও তাঁকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি।
কিছুদিন আগেই ফুরফুরায় গিয়ে পীরজাদাদের সঙ্গে দেখা করেন আরাবুল। তারপর থেকেই তাঁর ISF যোগদান ছিল শুধু সময়ের অপেক্ষা। এদিন দলীয় পতাকা হাতে নেন আরাবুল। এই বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করছে ISF। এখনও নিজেদের প্রার্থী তালিকায় ঘোষণা করেনি তারা। সেখানে আরাবুল প্রার্থী হলে, একসময়ের বিরোধীদলের হয়েই রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে তাঁকে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
