অরিজিতের অবসরের সিদ্ধান্ত ফেরাল ধোনির স্মৃতি, চর্চায় বিরাটের পোস্ট

কণ্ঠ সংগীত থেকে অবসর নিয়ে বছরের শুরুতেই সকলকে চমকে দিয়েছেন অরিজিত সিং(Arijit singh), বলিউড গায়কের অবসরের সিদ্ধান্তে হতবাক সংগীত মহল। কিংবদন্তিকে মহেন্দ্র সিং ধোনিকে(MS Dhoni) মনে করালেন অরিজিত। "গুরু" ধোনির মতোই "ভক্ত" অরিজিতের (Arijit singh)অবসরও সবাইকে চমকে দিয়ে। শীর্ষে থাকাকালীন যেভাবে ছেড়ে দিতে হয় সেই পথটা ধোনি দেখিয়েছিলেন, সেই পথের পথিক হলেন বলিউডের বঙ্গ সিঙ্গার।
Sponsored

২০২০ সালে স্বাধীনতা দিবসের সন্ধ্যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট- আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা করেন। ঠিক ৫ বছর ৫ মাস পর। প্রজাতন্ত্র দিবসের পরদিন সন্ধে। সেই সোশ্যাল মিডিয়া। আর সেখানে আরেকটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আর প্লে ব্যাক করবেন না অরিজিত সিং।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন অরিজিত। ধোনি তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। হাত দিয়ে আটকানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুলের পা ছুঁয়ে ফেলেছেন অরিজিত। ২০২৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের শেষদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ এবং দুই দলের অধিনায়ককে মঞ্চে ডাকেন সঞ্চালিকা। তখনই সুযোগ বুঝে ধোনিকে প্রণাম করে নেন অরিজিৎ।
অরিজিতের অবসরে ভাইরাল বিরাট কোহলির ১০ বছর আগের টুইটও, সোশ্যাল মিডিয়ায় নিজেকে অরিজিতের ভক্ত বলে দাবি করেন কিং কোহলি। বিরাট কোহলির যে প্রতিক্রিয়া ভাইরাল হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছিলেন, 'আমিই হয়ত অরিজিত সিংয়ের সবচেয়ে বড় ফ্যান। ওঁর প্রতিভা এবং আবেগঘণ স্বর আমাকে মন্ত্রমুগ্ধ করে। সত্যি কথা বলতে কী, আমার কাছে বলার মতো কোনও ভাষা নেই।'
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
