Site Logo

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

EBBS DESK·
পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে পুরসভার নোটিশ (KMC Notice) প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা বৈঠকে হাজির ছিলেন কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলররা। ছিলেন অভিষেকও। বৈঠকের পরে বেরোনোর মুখে তাঁকে পুর-নোটিশ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে অভিষেক বলেন, “আগে পুরসভাকে মাপজোক করে নিয়ে আসতে বলুন”।

Sponsored

Sranchi In Article

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি হরিশ মুখার্জি রোডে। সম্প্রতি তাঁর বাসভবনসহ মোট ১৭টি ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ থেকে নোটিশ জারি করা হয়। বুধবার বিকেলেও ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে নোটিশ সাঁটে পুরসভা। তবে, কিছুক্ষণের মধ্যেই সেখানে আর নোটিশটটি দেখা যায়নি।

এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের জরুরি বৈঠক শেষে বেরোনর সময়, তাঁর বাড়ি ভাঙার পুর-নোটিশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বলেন, "আগে বলতে বলুন নির্দিষ্ট করে কোন অংশটা বেআইনি। স্পেসিফিক বলতে বলুন, তারপর এসব জিজ্ঞেস করবেন। আগে পুরসভাকে মাপজোক করে নিয়ে আসতে বলুন।"

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →