আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে না কি এবার দেশের নিয়মই বদলে ফেলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma)। ভারতের নাগরিক হলেই আধার কার্ড তৈরির ছাড়পত্র পাবেন একজন নাগরিক। এই নিয়ম এবার বদলে যাচ্ছে অসমের জন্য। ১৮ বছর পেরিয়ে গেলে আর কেউ আধার কার্ডের জন্য আবেদনই করতে পারবেন না অসমে, ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর।
Sponsored

হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সি কেউ আর আগের মতো সরাসরি আধার কেন্দ্রে গিয়ে সাধারণ প্রক্রিয়ায় নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। প্রাপ্তবয়স্কদের আধার তৈরির ক্ষেত্রে এবার থেকে আরও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করা হবে, যাতে কোনও অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগের অপব্যবহার করতে না পারে। আরও পড়ুন: সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের
Sponsored

নতুন নিয়ম অনুযায়ী, কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি আধারের জন্য আবেদন করলে সেই আবেদন সরাসরি গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট জেলার জেলা শাসক বিষয়টি খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবেন। সেই প্রস্তাব পর্যালোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ, আধার কার্ড ইস্যুর ক্ষেত্রে শেষ কথা বলবে রাজ্য প্রশাসন। তবে এই নিয়মে কিছু ক্ষেত্রে ছাড়ও রাখা হয়েছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভা। এই তিন শ্রেণির মানুষ আগামী মার্চ, ২০২৭ পর্যন্ত আগের নিয়ম মেনেই আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।
Sponsored

অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Chief Minister Himanta Biswa Sarma) দাবি, দীর্ঘদিন ধরেই কিছু অবৈধ অনুপ্রবেশকারী ভুয়ো বা অসত্য তথ্যের ভিত্তিতে পরিচয়পত্র সংগ্রহের চেষ্টা করছে। সেই সুযোগ বন্ধ করতেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, অনেক জেলায় ১০০ শতাংশ মানুষের আধার কার্ড হয়ে গিয়েছে। আবার কোথাও ১০০ শতাংশের বেশি হয়েছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ডের সুবিধা না পেতে পারে, তা বন্ধ করতেই এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে বৈধ নাগরিক হলেও ১৮ বছর পেরিয়ে গেলে আর আধার কার্ড তৈরি করার সুবিধা বা বদলের সুবিধা পাওয়া যাবে না অসমে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
