Site Logo

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

EBBS Desk·
তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো কংগ্রেসকে কোনওভাবেই ভরসা করে না বাংলার শাসকদল। এই পরিস্থিতিতে অন্তত ৫১ আসনে লড়াই নিশ্চিত, জানিয়েছিলেন সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। প্রার্থীদের নামও পাঠানো হয়েছিল শীর্ষ নেতৃত্বকে। এবার সেই তালিকা থেকেই ১৭ কেন্দ্রে ১৭ প্রার্থীর (TMC candidate) নাম বেছে ঘোষণা করা হল দলের (Assam AITC) তরফে।

Sponsored

Sranchi In Article

ডিগবয় কেন্দ্রের প্রার্থী হয়েছেন জিতেন নাগ। গোরেওয়ার কেন্দ্রে দাঁড়িয়েছেন রাজন চৌহান। বিলাসিপাড়া কেন্দ্রের প্রার্থীর নাম মোমিনুর ইসলাম। চামারিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন দুলু আহমেদ। জলেশ্বর কেন্দ্রে আরিফ আখতার আহমেদ, কাটিগোরা কেন্দ্রে ফজলুর রহমান লস্কর, বাওখুঙ্গরি কেন্দ্রে উদাঙ্গশ্রী নারজ়ারি এবং সোনাই কেন্দ্রে শাহজাহান লস্করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

অসমের ১২৬ বিধানসভা আসনে নির্বাচন (Assam assembly election) ৯ এপ্রিল। প্রচারে যাবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের পাশাপাশি ১৩ তারকা প্রচারকের নাম ঘোষণা হয়েছে শুক্রবারই। যেভাবে বিরোধী দল হিসাবে কংগ্রেস অসমের মানুষের প্রতি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, সেই প্রতিশ্রুতি ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। সেই সঙ্গে বাংলায় যে পথে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে বাংলার মানুষকে নতুন দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়, সেই ছোঁয়া অসমের মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার বার্তা অসম নির্বাচনের দেবে অসম তৃণমূল কংগ্রেস (Assam AITC)।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →