Site Logo

অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের

EBBS Desk·
অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের
প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করার 'লাইসেন্স' দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার অসম বিজেপির তরফ থেকে প্রকাশ্যে ভিডিও প্রকাশ করে দেখানো হল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের গুলি করে মারার ছবি। সেই গুলি চালালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasarma)। বিজেপির তরফ থেকে ছড়িয়ে দেওয়া ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রশ্ন তোলা হয়েছে, এই ভিডিও কী দেখতে পাচ্ছেন না নরেন্দ্র মোদি (Narendra Modi) বা অমিত শাহ। তাহলে দেশদ্রোহিতার আইন (UAPA) কী ভুলে গেলেন অসম (Assam) মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তাঁরা? নির্বাচনমুখী অসমে ধর্মের ভিত্তিতে ভোট ব্যাঙ্ক কায়েম করতে বদ্ধ পরিকর বিজেপি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বাঙালি দেখলেই গ্রেফতারির পথে হেঁটেছিল অসমের বিজেপি সরকার। বাঙালিদের সিএএ-র আওতায় ক্রমাগত হেনস্থা (Bengali harrasment) করা হয়। সব লজ্জাশরমের মাথা খেয়ে কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন পথে ঘাটে যে কোনও জায়গায় হেনস্থা করুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। এর ফলও হাতেনাতে পাওয়া গিয়েছিল। সাধারণ নাগরিকরা দরিদ্র রিক্সাওয়ালাদের কম টাকায় সওয়ার করতে বাধ্য করছিলেন। সেই সব ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়া হচ্ছিল। তবে এবার সেই সব মাত্রা ছাড়িয়ে নিজেই গুলি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মেরে ফেলার ভিডিও প্রকাশ করলেন অসম বিজেপির হিমন্ত। ভিডিও-তে দেখা যাচ্ছে, হিমন্ত বিশ্বশর্মা একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে নিশানা লাগাচ্ছেন। তাঁর নিশানায় এআই দিয়ে তৈরি ছবি। ছবিতে লক্ষ্যের সামনে দুই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ (minority people)। যা তাঁদের পোশাক দেখে চেনা যায়। এরপর পরপর গুলি চালাচ্ছেন অসম মুখ্যমন্ত্রী (Assam Chief Minister)। সেই গুলিতে ঝাঁঝরা দুই ব্যক্তি। আরও পড়ুন : নীতীশের বিহারে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া অসম বিজেপির পক্ষ থেকে এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নিন্দার ঝড় বিরোধী মহলে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ দাবি করেন, অসমের বিজেপি একটি ইউএপিএ (UAPA) অপরাধ করেছে এবং স্পষ্টত হিংসায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত। এতে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৫৬, ১৯২ ধারা অবশ্যই লাগু হওয়া উচিত। কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, অন্য সময় দেশ বিরোধী না হলেও ইউএপিএ ধারা লাগু করা অমিত শাহ কী এই ভিডিও দেখতে পান না? - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →