Site Logo

অভির মনে শুধুই আইএএস! তৃতীয়বার বিয়ের পিঁড়িতে দাপুটে আমলা

EBBS Desk·
অভির মনে শুধুই আইএএস! তৃতীয়বার বিয়ের পিঁড়িতে দাপুটে আমলা

প্রশাসনিক খাতায়-কলমে তিনি একজন তুখোড় আইএএস অফিসার (IAS Officer) হলেও, ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গিনী খুঁজে নেওয়ার ক্ষেত্রে তিনি যেন এক চির-রোমান্টিক মানুষ। সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভি প্রসাদ (Avi Prasad) । তবে আশ্চর্যজনকভাবে তাঁর আগের দুই জীবনসঙ্গিনীর মতো বর্তমান স্ত্রীও একজন আইএএস অফিসার (IAS Officer)।

Sponsored

Sranchi In Article

মধ্যপ্রদেশ ক্যাডারের (Madhya Pradesh Cadre) এই দাপুটে অফিসারের তৃতীয় বিয়ের আসর বসেছিল কুনো ন্যাশনাল পার্কের (Kuno National Park) অরণ্যঘেরা পরিবেশে। গত ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক অঙ্কিতা ধাকরের (IAS Ankita Dhakde) সঙ্গে নতুন জীবন শুরু করেছেন ২০১৪ ব্যাচের আইএএস অফিসার অভি। বর্তমানে অঙ্কিতা রাজ্য প্রশাসনিক পরিষেবায় ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary) পদে কর্মরত। তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

উল্লেখ্য, সিভিল সার্ভিসের প্রস্তুতির সময় আলাপ হওয়া রিজু বাফনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভি। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। রিজু বর্তমানে শাজাপুর জেলার জেলাশাসক (DM)।
এরপর অভির জীবনে আসেন ২০১৬ ব্যাচের আইএএস মিশা সিং। তাঁর টানেই মিশা মধ্যপ্রদেশ ক্যাডারে বদলি হয়ে আসেন। প্রায় চার বছর সংসার করার পর গত বছর সেই সম্পর্কেও ইতি পড়ে। মিশা বর্তমানে রতলামের জেলাশাসক। আরও পড়ুন: খুদে ‘লাইফ সেভার’-কে কুর্নিশ জানাল দেশ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় আলিনকে

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুরের অভির দাদু তাম্বেশ্বর প্রসাদ (বচ্চাবাবু) ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের মন্ত্রিসভার সদস্য। অভি নিজেও অত্যন্ত মেধাবী; প্রথমে ২০১৩ সালে আইপিএস (IPS)হিসেবে নির্বাচিত হলেও পরে ২০১৪ সালে সর্বভারতীয় র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থান অধিকার করে আইএএস হন।

ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া থাকলেও অভির প্রশাসনিক দক্ষতা অনবদ্য। কাটনি জেলার জেলাশাসক থাকাকালীন অপুষ্টি দূরীকরণে তাঁর গৃহীত পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে তিনি মধ্যপ্রদেশ এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের সিইও হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →