Site Logo

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

EBBS DESK·
১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from Netajinagar) আয়ুষ নাথের (Ayush Nath)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও ঘণ্টার পর ঘণ্টা তাকে ক্লাসরুমে (Classroom) বসিয়ে রাখা হয়ছিল, এবং সিঁড়ি থেকে পরে গিয়ে আঘাত পায় আয়ুষ। এমনকী বাড়িতেও কোনও খবর দেওয়া হয়নি। পর ছেলেকে আনতে গিয়ে প্রায় অচৈতন্য অবস্থায় স্কুল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবার। টানা ১২ দিন কোমায় (Coma) থাকার পর রবিবার মৃত্যু হয় আয়ুষের। চিকিৎসকেরা জানান, মাথায় গুরুতর আঘাত এবং রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির।

Sponsored

Sranchi In Article

১৩ তারিখ সকালে স্কুলে যাওয়ার পর শরীর খারাপের কথা জানিয়েছিল আয়ুষ (Ayush Nath)। কিন্তু তা সত্ত্বেও তাকে বাড়ি পাঠানো হয়নি বা পরিবারের  কাউকে জানানো হয়নি। পরিবারের দাবি, ভারি ব্যাগ নিয়ে সিঁড়ি থেকে নামার সময় পরেও যায় আয়ুষ এবং মাথায় আঘাত পায় সে। সহপাঠীদের (Classmate) কাছ থেকে এই কথা জানতে পারে তার পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা জানতে চাইলে প্রথমে পড়ে যাওয়ার কথা জানানো হয়নি এমনটাই অভিযোগ পরিবারের।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য অভিভাবকরাও। মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, পড়ুয়াদের নিরাপত্তা ও অসুস্থতার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বারবার গাফিলতি করছে। ইতিমধ্যেই স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ (Police) তদন্ত শুরু করেছে এবং স্কুলের সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →