Site Logo

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

EBBS Desk·
সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয় শাটলার। চিনের শি ইউ কির বিরুদ্ধে ২১-৮, ২১-১০ ফলে হারলেন আয়ুষ।

Sponsored

Sranchi In Article

বিশ্ব ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শি-র বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না ভারতীয় শাটলারের। বিশ্বচ্যাম্পিয়নশিপও শি মাত্র ১৮ মিনিটে প্রথম সেট জিতে নেন তিনি ২১-৮ ফলে।পিছিয়ে থেকেও লড়াই ছাড়েননি আয়ুষ। দ্বিতীয় গেমে ৭-৩ লিড নিয়েও ফেলেছিলেন ভারতীয় শাটলার। অভিজ্ঞতার কাছে হার মানলেন আয়ুষ। তবে খানিকক্ষণের মধ্যেই ফের ঘুরে দাঁড়ান শি। দ্বিতীয় গেমে সমতা ফেরানোর পর আর রোখা যায়নি তাঁকে। শেষ পর্যন্ত ২১-১০ ফলে জিতে যান তিনি।

তবে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না আয়ুষকে(Ayush Shetty)। রুপোর পদক নিয়েই দেশে ফিরছেন আয়ুষ। ফাইনালে উঠেই ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতীয় শাটলার। , ১৯৬৫ সালে দীনেশ খন্না এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। তারপর ভারতের আয়ুষ।চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠায় বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০-র মধ্যে চলে আসবেন আয়ুষ। ছয় দশক পর ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতায় সিঙ্গলসে পদক জিতলেন।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →