বলাগড়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি: ২৫ জন দোষী, দু’জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা

হুগলির (Hooghly Violence) বলাগড়ে ছেলে ধরা সন্দেহে মা-মেয়ে ও তাঁদের গাড়ির চালককে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় ২৫ জনকে দোষী সাব্যস্ত করেছে চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট (Fast Track Court Verdict)। বিচারক পীযূষ কান্তি রায় শুক্রবার মূল অপরাধী গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। বাকি ২৩ জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Sponsored

ঘটনাটি ২০১৭ সালের ২১ জানুয়ারি, বলাগড়ের আসানপুর গ্রামে। ছেলে ধরা সন্দেহে এক মা, তাঁর কন্যা এবং গাড়ির চালককে গণপিটুনি দেওয়া হয়। অভিযোগ, তাঁদের গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছনো পুলিশকেও আক্রমণ করা হয়। তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার এবং আহত হন ১১ জন পুলিশকর্মী। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ২৭ জন সাক্ষী পেশ করেন সরকারি আইনজীবী জয়ন্ত সাহা। বৃহস্পতিবার আদালত ২৫ জনকে দোষী সাব্যস্ত করে। পরদিন সাজা ঘোষণা করা হয়। আরও পড়ুন: বেকারত্বে শীর্ষে ডবলইঞ্জিনের রাজ্য, বাংলায় হার মাত্র ৩.৬%
মুখ্য সরকারি আইনজীবী শংকর গাঙ্গুলী জানান, একটি মামলায় একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণা নজিরবিহীন। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। আদালতের এই রায়ে গণহিংসার বিরুদ্ধে কড়া বার্তা গেল বলেই মনে করছেন আইনজ্ঞ মহল।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
