ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ। বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন না কোথায় বিশ্বকাপ(T20 World cup) খেলবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড(Bangladesh Cricket Bord) আইসিসিকে(ICC) ভেন্যু বদল নিয়ে দাবি জানালেও পরে সরে আসে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব হলেন দলের ক্রিকেটাররা।
Sponsored

আইসিসি’র চাপে ভাঙলেও মচকাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যায় ক্রিকেটাররা। পিচ, পরিবেশ ছাড়াও মানসিক প্রস্তুতি নিতে পারছেন না তারা। অথচ বিসিবি সেসব নিয়ে ভাবছে না। এই পরিস্থিতিতে যে কোনও ভেন্যুতে যে তাঁরা খেলতে প্রস্তুত সেটা জানিয়ে দিলেন দলের সদস্য মেহদি হাসান।
Sponsored

সংবাদ মাধ্যমের সামনে তিনি সরাসরি বলেছেন, অনিশ্চয়তার বিষয়টি বোর্ড দেখছে। এতে ক্রিকেটারদের কিছু করণীয় নেই। আমরা যে কোনও স্থানে খেলতে প্রস্তুত। যদি মঙ্গল গ্রহে খেলতে পাঠায় সেখানেই খেলে আসব। অন্য ক্রিকেটার নাজমুল বলেছেন, বিশ্বকাপের আগে এমন কিছু না ঘটাই ভালো যাতে খেলায় তাঁর প্রভাব পড়ে। আমরা পেশাদার ফলে আমাদের এই সব বিতর্ক সরিয়ে রেখে খেলতে হয়।
Sponsored

এদিকে আক্রমণের মুখে পড়েছেন তামিম ইকবাল। তিনি নমনীয় মনোভাব নেওয়ার কথা বলেন। তামিম বলেছিলেন, আমাদের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আইসিসির থেকেই ৯০-৯৫ শতাংশ টাকা আসে।
Sponsored

এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আক্রমণ বিসিবির ফিনান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলামের। নাজমুলের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররাই। ফুঁসে উঠলেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোমিনুল হকরা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার।
Sponsored

এদিকে, ভারত থেকে ম্যাচ সরানো কোনওভাবেই সম্ভব নয়, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল। ফলে নিজেদের অবস্থান থেকে সরে আসা ছাড়া আর কোনও উপায় নেই বিসিবির।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
