Site Logo

বিরিয়ানি ব্যবসায়ীর স্ত্রীর হুমকি অডিও ঘিরে তোলপাড় বারাকপুর!

EBBS Desk·
বিরিয়ানি ব্যবসায়ীর স্ত্রীর হুমকি অডিও ঘিরে তোলপাড় বারাকপুর!

"গুলি করে মার্ডার করে দেব, বড়জোর ছ'মাসের জেল হবে, আমি তিন মাসেই বেরিয়ে আসব"— ফোনের ওপারে এক মহিলার এমন হুমকির অডিও (Murder threat) এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে (Social Media viral) ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে বারাকপুরে। অভিযুক্ত মহিলা মোহনপুরের এক প্রখ্যাত বিরিয়ানি দোকানের মালিক তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসের স্ত্রী। নিজের ও সন্তানদের প্রাণহানির আশঙ্কায় ইতিমধ্যেই মোহনপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী।

Sponsored

Sranchi In Article

মোহনপুর পঞ্চায়েতের সদস্য অনির্বাণ দাস (ডাকনাম জিৎ) । তাঁর অভিযোগ, এই ভাইরাল অডিওতে তাঁর স্ত্রী শোভনা দাস তাঁদেরই এক প্রাক্তন গাড়ি চালক সমীর সেনের সঙ্গে কথা বলছিলেন। সেখানেই তাঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ও জেল খাটার ষড়যন্ত্র করা হয়েছে। অনির্বাণ দাসের দাবি, কেবল মৌখিক হুমকি নয়, পরিস্থিতি আরও ভয়াবহ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ছোট সন্তানদের মারধর করা হচ্ছে। বাবার কাছে যেতে চাইলে তাদের বাধা দেওয়া ও শারীরিক অত্যাচার করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আরও পড়ুন: বলাগড়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি: ২৫ জন দোষী, দু’জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা

অনির্বাণ আরোও বলেন , তাঁর চেক জাল করা হয়েছে। এমনকি তাঁর নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা তুলছেন শোভনা দাস ও তাঁর সহযোগী ওই প্রাক্তন গাড়ি চালক সমীর। বর্তমানে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে রীতিমতো ভয়তে রয়েছেন অনির্বাণ। পুলিশের কাছে তিনি দ্রুত তদন্ত ও উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →