তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার জন্য কর্তা নাজমুল ইসলামকে পদ থেকে (Nazmul Islam) সরিয়ে দিল বিসিবি। প্রথমে ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুলকে (Nazmul Islam)শোকজ নোটিস পাঠানো হয়। কিন্ত তাতেও প্রতিবাদের রাস্তা থেকে সরে আসেনি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ক্রিকেটারদের চাপের কাছে নতি স্বীকার করল বিসিবি(BCB)।
Sponsored

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক কিছু ঘটনা পর্যালোচনা করে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে বিসিবি সভাপতি অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি বিসিবির গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় নেওয়া হয়েছে। বোর্ডের কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশ পর্যন্ত বিসিবি সভাপতিই অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।”
প্রাক্তন অধিনায়ককে তামিম ইকবালকে ভারতের দালাল বলে উল্লেখ করেন বোর্ড কর্তা নাজমুল ইসলাম। এরপরই শুরু হয় তীব্র প্রতিবাদ। এমনকি বিশ্বকাপের আগে ক্রিকেটাররা অনুশীলন বন্ধ করে দিয়েছেন।
নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে তারা জানিয়েছেন, বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যদি তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং বিসিবি তাঁর ব্যাপারে নেওয়া সিদ্ধান্তে অটল থাকে; তাহলে আগামীকাল থেকে তারা মাঠে খেলতে নামবেন। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি তাতে সম্মত হননি।
ক্রিকেটারদের একটি সূত্র বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিসিবি সভাপতির সঙ্গে মহম্মদ মিঠুন ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সন্ধ্যায় ফোনে কথা হয়েছে। আমিনুলের সঙ্গেও ছিলেন আরও কয়েকজন বোর্ড পরিচালক। আপাতত কিছুটা সুর নরম করলেন ক্রিকেটাররা। কিন্ত অচলাবস্তা কাটল না। ভারতের সঙ্গে এমনিতেই ক্রিকেটীয় কূটনীতি শুরু করেছে বাংলাদেশ। ঘরে বাইরে চাপে বিসিবি।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
