Site Logo

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

EBBS Desk·
ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে এক দিনের ম্যাচ খেলতে কলকাতায় (Kolkata) আসছে জিম্বাবোয়ে (Zimbabwe)। ফলে বছরের শুরুতেই বড় ক্রিকেট উৎসবের অপেক্ষায় শহর। মাঠে নামতে পারেন ভারতের তারকা জুটি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)।

Sponsored

Sranchi In Article

ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board) ২০২৬-২৭ মরশুমের ঘরের মাঠের সূচি প্রকাশ করতেই স্পষ্ট হয়েছে, আগামী মরশুমে দেশের বিভিন্ন শহরে একাধিক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চারটি দল— ওয়েস্ট ইন্ডিজ (West Indies), শ্রীলঙ্কা (Srilanka), জিম্বাবোয়ে (Zimbabwe) এবং অস্ট্রেলিয়া (Australia) ভারত সফরে আসবে। দেশের ১৭টি শহরে মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি এক দিনের ম্যাচ (ODI), ৮টি টি-টোয়েন্টি (T -20) এবং ৫টি টেস্ট ম্যাচ (Test Match)।

সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়ে মরশুম শুরু হবে। এরপর ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে আসবে ভারত। তবে নতুন বছরের শুরুতেই সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ। সেই সিরিজের (Series) প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেনে, যা দীর্ঘদিন পর শহরের ক্রিকেট ক্যালেন্ডারে বড় আন্তর্জাতিক ম্যাচ ফিরিয়ে আনছে।

মরশুমের শেষ পর্বে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত বর্ডার‑গাভাস্কার ট্রফি। তবে তার আগেই ২০২৭ সালের শুরুতেই ইডেনে কোহলি-রোহিতদের নামার সম্ভাবনা ঘিরে বাড়ছে উত্তেজনা। নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চ পেতে চলেছে কলকাতা। এমন খবরেই এখন খুশির হাওয়া শহরের ক্রিকেট মহলে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
শিরোনাম

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ

Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
শিরোনাম

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী

Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
শিরোনাম

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের

Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

18h ago

More from শিরোনাম

View All →