রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম ভুল করে ফেলল বিসিসিআই। রোহিত না কি শুভমন? ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারিগর কে, গুলিয়ে ফেলল স্বয়ং বিসিসিআই(BCCI)।গিলের নামের পাশে লেখা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক ।
Sponsored

পর্দার গ্রাফিক্সে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক হিসেবে জ্বলজ্বল করল শুভমন গিলের নাম। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সম্প্রতি বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী মঞ্চে গত দুই বছরের আইসিসি ট্রফি জয়ী দল এবং ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পারফর্মারদের সম্মানিত করা হচ্ছিল। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন তরুণ তারকা শুভমন গিল। তিনি যখন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিতে উঠলেন, তখনই ঘটে বিপত্তি। পেছনের বড় পর্দায় লেখা ওঠে— “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।” অথচ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে রোহিতের নেতৃত্বে।
বর্তমানে ভারত ওয়ানডে দলের দায়িত্ব শুভমন গিলের কাঁধে থাকলেও, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় অধিনায়ক ছিলেন রোহিতই। তবে ব্যক্তিগত কারণে বা পরিবারকে সময় দিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়ররা। অধিনায়ক নেই বলেই কি তাঁর কৃতিত্ব অন্য কারোর নামে চালিয়ে দেওয়া হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই দাবি করেছেন, শুভমনকে বড় করে দেখাতে গিয়ে রোহিতের অবদানকে ছোট করছে বোর্ড। ক্ষুব্ধ ভক্তদের স্পষ্ট কথা, "দয়া করে ইতিহাস বদলে দেবেন না।" তাঁরা বোর্ড কর্তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। কেউ কেউ আবার বিদ্রুপ করে লিখেছেন, "এতদিন তো জানতাম রোহিত জিতিয়েছেন, বোর্ডই আজ আমাদের ভুল ভাঙাল!"
একজন ক্রিকেটারের সাফল্যকে অন্যজনের নামে বসিয়ে দেওয়াটা নিছক প্রযুক্তিগত ভুল না কি গাফিলতি— তা নিয়ে বোর্ডের তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার নিতে এসে এমন এক বিতর্কের মুখে পড়তে হবে, তা হয়তো খোদ শুভমন গিলও ভাবেননি। সব মিলিয়ে, জয়ের সেলিব্রেশন ছাপিয়ে এখন আলোচনায় শুধুই বোর্ডের এই ‘ভুল’ ক্যাপ্টেন নির্বাচন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
