বুমরাহের ওয়ার্কলোড নিয়ে চিন্তা, ‘প্ল্যান বি’ তৈরি রাখছে বিসিসিআই

বছরের শুরুতেই ছিল টি২০ বিশ্বকাপ, তারপরই শুরু হয়েছে আইপিএল(IPL)। বছর ভর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। আগামী বছর আবার একদিনের বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টই এখন সব থেকে বড় ইস্যু ভারতীয় দলের কাছে।
Sponsored

ভারতীয় দলের সব থেকে বড় চিন্তার কারণ জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে। কারণ বুমরাহের উপর অতিরিক্ত ওয়ার্কলোড চাপানো যাবে না। ফলে বুমরাহকে(Jasprit Bumrah) নিয়ে বিশেষ প্ল্যান তৈরি করেছে বোর্ড। তারকা পেসারকে মূলত টেস্টের জন্য ভাবছে থিঙ্ক ট্য়াঙ্ক।
বিসিসিআইয়ের একটি সূত্রএক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘চেষ্টা করা হচ্ছে বুমরাহকে সবকটা টেস্ট খেলার জন্য ফিট রাখার। আশা করা হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটে টেস্টেই বুমরাহ খেলবে। তবে বড় চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের জন্য ওকে সতেজ রাখা। দরকার হলে কয়েকটা এক দিনের সিরিজে ওকে বিশ্রাম দেওয়া হতে পারে।’
।আইপিএল শেষ হলেই ৬ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। একটাই টেস্ট খেলা হবে এই সময়ে। অর্থাৎ, ৬ থেকে ১১ পর্যন্ত চলবে টেস্ট ম্যাচ, এই ম্যাচ WTC র অধীনে নয়, ফলে সেই ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিসিসিআইয়ের নির্বাচকরা অবশ্যই ‘প্ল্যান বি’ তৈরি রাখছেন।
ঘরোয়া ক্রিকেটে এবার যাঁরা ভালো খেলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় আছেন গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব কবি ও দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ মুখ। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে খুব একটা কঠিন হবে না। বিসিসিআই খুব পরিকল্পনা করে দল গঠন করতে চাইছে। তারপরই আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর আছে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
