সল্টলেকের ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন(Prasanta Barman) এবার জামিন পেতে মরিয়া হয়ে শীর্ষ আদালতেক দ্বারস্থ। কলকাতা হাই কোর্ট আগেই তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। শুধু তাই নয়, বিচারপতি তাঁকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশও দিয়েছিলেন। কিন্তু সেই পথে না হেঁটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়েছেন এই BDO।
Sponsored

মঙ্গলবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে রাজ্য সরকারের আইনজীবীরা কিছুটা সময় চেয়ে নেওয়ায় শুনানি পিছিয়ে যায়। আইনজীবীদের দাবি অনুযায়ী, আদালত জানিয়েছে, সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। বিডিওর হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল আইনজীবী মুকুল রোহতগিকে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, হাই কোর্টের নির্দেশের পর থেকেই প্রশান্ত বর্মনের(Prasanta Barman) কোনও খোঁজ নেই। তিনি না নিজের ব্লকে আসছেন, না তাঁর দেখা মিলছে তাঁর নিজের বাড়িতে। পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও বিডিও আপাতত 'উধাও'।
দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ এবং মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নাম জড়ায় এই বিডিও-র। এই গুরুতর মামলা থেকে রেহাই পেতেই তিনি হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম রায় কোন দিকে যায় সেটাই দেখার।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













