NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্যবিত্ত যে তিমিরে সেই তিমিরেই। NRI-দের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বেনজিরভাবে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর সেখানেই তিনি জানালেন ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। নয়া আইনে বদলে যাচ্ছে আয়কর রিটার্ন দেওয়ার সময়ও। ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন (Income Tax return) দাখিল করা যাবে। অপরিবর্তত আয়কর কাাঠামো।
Sponsored

নতুন আয়কর আইন ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে। নির্মলা জানালেন, এই আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগাস্ট পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। সরলীকরণ করা হচ্ছে কর কাঠামো। ছোট পরিমাণের আয়কর ফাঁকিতে শুধুই জরিমানা করা হবে। কারাদণ্ড বাঁচাতে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিতে।
Sponsored

আয়করের রিটার্ন জমা করার সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। এর জন্য দিতে হবে ন্যূনতম ফি। ট্যাক্স রিটার্নের নিয়মে ছাড়। যাঁরা ITR-1, ITR-2 জমা দেন, তাঁরা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন-অডিট বিজনেস বা ট্রাস্ট ৩১ অগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন।
15G বা ফর্ম 15H করদাতাদের সুবিধার জন্য ফর্ম গ্রহণ করা হবে।
Sponsored

সীতারামন বলেন, “২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়।”
Sponsored

TDS-এ কী ছাড়
মোটর অ্যাক্সিডেন্টের ক্লেমে কোনও আয়কর দিতে হবে না।
TDS ফিরিয়ে দেওয়া হবে।
ট্যুর প্রোগ্রামে TDS ৫ শতাংশ ও ২০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হবে।
শিক্ষার জন্য TDS ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হবে।
কর্মীসংস্থানের ক্ষেত্রে পরিষেবায় ১ থেকে ২ শতাংশ TDS বসবে।
Sponsored

বাজেটে অনাবাসী ভারতীয়দের জন্য বড় ঘোষণা।
পড়ুয়া, কর্মীদের, অনাবাসীদের জন্য এককালীন ৬ মাসের ‘ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম’ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুই ধরনের করদাতাদের জন্য এই সুবিধা দেওয়া হবে।
প্রথম, যাঁরা ওভারসিজ আয় ডিসক্লোজ করেননি। দ্বিতীয়, যাঁরা ওভারসিজ আয় ডিসক্লোজ করেছেন, কর দিয়েছেন, কিন্তু অ্যাসেট ডিসক্লোজ করেননি।
প্রথম শ্রেণির জন্য: ১ কোটি টাকা পর্যন্ত আনডিসক্লোজড অ্যাসেটের জন্য সম্পত্তির মূল্যের ৩০ শতাংশ ও ৩০ শতাংশ আয়কর দিলে কোনও শাস্তি হবে না।
দ্বিতীয় শ্রেণির জন্য: ৫ কোটি টাকা পর্যন্ত সম্পত্তিতে জরিমানা ও শাস্তি থেকে বাঁচতে ১ লক্ষ টাকা দিতে হবে।
Sponsored

অনাবাসী বা বিদেশিরা যদি স্থাবর সম্পত্তি বিক্রি, তাতে TDS-এ ছাড় দেওয়া হবে। যে নাগরিক বা বাসিন্দা কিনবেন, তাঁদের প্যান ভিত্তিক চালানের মাধ্যমে জমা দেওয়া যাবে, টেম্পোরারি অ্যাকাউন্টিং নম্বর প্রয়োজন পড়বে না।
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
