BSL: জয় পেল রয়্যাল সিটি-বর্ধমান, বেটিংয়ের বিতর্কে কঠোর IFA

জমজমাট শ্রাচি (Srachi) আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। সোমবার ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে নর্থ ২৪ পরগণাস্ এফসি-কে ২-০ গোলে পরাজিত করল জেএইচআর রয়্যাল সিটি এফসি। জয়ী দলের হয়ে গোলদু'টি করেন রবি হাঁসদা (২১') ও রিসওয়ান শৌকত (৫১')। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো রয়্যাল সিটি।
Sponsored

অন্যম্যাচে লতিফ কিয়েম্বের একমাত্র গোলে বর্ধমান ব্লাস্টার্স হারাল নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি’কে। লিগে জয়ের হ্যাটট্রিক করল বর্ধমানের দল।
Sponsored

এদিকে বিএসএলে বেটিং নিয়ে মুখ খুলল আইএফএ (IFA)। বিগত কয়েক দিন ধরেই সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।।সোমবার আইএফএ-র পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক ও সংবাদ মাধ্যমে বেঙ্গল সুপার লিগ সর্ম্পকে আইএফএর এক পদাধিকারীর ম্যাচ ফিক্সিং সংক্রান্ত কিছু অভিযোগের প্রেক্ষিতে আজ শ্রাচী স্পোর্টসের শীর্ষকর্তারা আইএফএ সভাপতি ও সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তাঁরা আইএফএ কর্তাদের অনুরোধ করেন বেঙ্গল সুপার লিগে ম্যাচ ফিক্সিং ও বেটিং এর যে অভিযোগ তোলা হয়েছে তা তাঁদের প্রতিষ্ঠান ও আইএফএর ভাবমূর্তির পক্ষে হানিকর। তাঁরা আইএফএ কে এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশি তদন্তের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আইএফএর এক সিনিয়র পদাধিকারীর এ হেন কুরুচিকর পোস্টের বিষয়েও হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।
Sponsored

আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, লিগের ভাবমূর্তি রক্ষার্থে তারা এ বিষয়ে তদন্তের জন্য কলকাতা পুলিশকে অনুরোধ করবে এবং সঠিক সভায় সংশ্লিষ্ট পদাধিকারীর ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
