পথের ক্লান্তি ভুলে সন্তোষের প্রথম ম্যাচেই দাপুটে জয় বাংলার

জয় দিয়েই সন্তোষ ট্রফির(Santosh Trophy) যাত্রা শুরু করল বাংলা। প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল। বাংলার(Bengal) হয়ে গোল করেন রবি হাঁসদা, সায়ন বন্দ্যোপাধ্যায়, আকাশ হেমরাম এবং আকিব নবাব।
Sponsored

গতবার যেখানে শেষ করেছিলেন চলতি বছরে সেখান থেকেই শুরু করল বঙ্গ ব্রিগেড। হোটেল থেকে মাঠের দূরত্ব ৮০ কিমি। ফলে দুপুরে ম্যাচ হলেও সকালেই বেরিয়ে পড়তে হয় বাংলার ফুটবলারদের। পথের ক্লান্তির কোনও ছাপ বাংলা দেখা গেল না। বাংলা দল আছে ডিব্রুগড় জেলায় অন্যদিকে, লখিমপুর জেলার ঢেকুয়াখানার মাঠে খেলতে হয় বাংলাকে। মূল মাঠে অনুশীলন তো দূরের কথা দেখারই সুযোগ পাইনি বাংলা(Bengal)। তবে প্রতিপক্ষ দলের খেলার ভিডিও দেখে রণকৌশল তৈরি করেন সঞ্জয় সেন।

প্রথম মিনিটেই গোলের দরজা খোলেন রবি হাঁসদা। ৩৩ মিনিটে দুরন্ত হেডে গোল করে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথমার্ধ শেষে বাংলা এগিয়ে ছিলেন ২-০ গোলে। ৪৮ মিনিটে আকাশ হেমব্রমের গোলে স্কোর লাইন হয় ৩-০। শেষ গোলট্ করেন আকিব নবাব। ৩ পয়েন্ট সঙ্গে চার গোলের লিড পেল বাংলা।

সন্তোষ ট্রফির(Santosh Trophy)প্রথম ম্যাচে তামিলনাড়ুর কাছে ০-১ হেরেছে অসম ।২৩ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের মুখোমুখি হচ্ছে বাংলা। এরপর ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচে রাজস্থান এফসি-র মুখোমুখি হবে বাংলা। ২৮ জানুয়ারি বাংলা-তামিলনাড়ু ম্যাচ। ৩০ জানুয়ারি বাংলা-অসম ম্যাচ। মোট ১২টি দলকে ছ’টি করে দুটি গ্রুপে রাখা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ চারটি দল নকআউট পর্বে জায়গা করে নেবে।
ম্যাচ জয়ের পর বাংলা কোচ সঞ্জয় বলেন, যেভাবে ফুটবলারদের খেলতে বলেছিলাম সেইভাবেই খেলেছে। আড়াই ঘণ্টার পথ পেরিয়ে ম্যাচ খেলাটা সহজ নয়। যাতায়াত নিয়ে পাঁচ ঘণ্টা পথ পেরিয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার খেলতে হবে। এটা মুখে কথা নাকি?”
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
