সায়নের গোলই স্বস্তির জয়, কোয়ার্টার ফাইনালে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) রাজস্থানকে ১-০ গোলে হারাল বাংলা (Bengal)। তিন ম্যাচ জিতে শেষ আটে স্থান নিশ্চিত বঙ্গ ব্রিগেডের। উত্তরাখণ্ড ম্যাচের মতোই রাজস্থান ম্যাচেও জয় নিশ্চিত হল একেবারে শেষ মুহূর্তে।
Sponsored

অসমের ঢকুয়াখানার বিষ্ণুরাম দোলে স্পোর্টস কমপ্লেক্সে এই ম্যাচে গোড়ালিতে হালকা চোটের কারণে প্রথম এগারোয় ছিলেন না বাংলার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার উত্তম হাঁসদা। রবিবাসরীয় দুপুরে প্রতিপক্ষের পাসিং ফুটবলকে নষ্ট করে প্রতি আক্রমণে গিয়ে খেলার নীতি নিয়েছিলেন রবি হাঁসদা, করণ রাইরা। কিন্তু মরু রাজ্যের ডিফেন্সে ফাটল ধরানো যায়নি। ফলে প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকে। বেশ কয়েকবার বাংলার গোলরক্ষক সোমনাথ দত্তকে পরীক্ষার মুখেও পড়তে হয়। কিন্ত সোমনাথ কোনও ভুল করেননি ফলে বাংলা(bengal) গোল হজম করেনি।
খেলা বহুক্ষণ গোলশূন্য থাকার পর বেঞ্চ থেকে সায়নকে নামান সঞ্জয়, তাঁর একটা চালেই বদলে গেল ম্যাচের ভাগ্য। ৮৯ মিনিটে সায়ন ব্যানার্জি একমাত্র গোলটি করেন। যদিও রাজস্থানের গোলরক্ষক মোহিত শিখওয়াল পুরো ম্যাচজুড়ে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলা। সঞ্জয় সেনের দল কোনও গোল খায়নি।
সিলাপাথারের রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে, গ্রুপের অপর ম্যাচে আয়োজক অসম ১-১ গোলে ড্র করলো উত্তরাখণ্ডের বিরুদ্ধে। ম্যাচের ৮ মিনিটে নির্মল সিং বিস্তের গোলে উত্তরাখণ্ড এগিয়ে গেলেও ৬৮ মিনিটে দীপু গোহাইনের গোলে সমতা ফিরিয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অসম। অবশ্য উত্তরাখণ্ডের নির্মল সিং বিস্তকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
