বিজেপির মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাঙালি: মালদার শ্রমিককে ছুরির কোপ!

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমনের ঘটনা অব্যাহত। এই নিয়ে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফের বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) আক্রান্ত হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker Attack)! মালদার কালিয়াচক থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা সৈয়দ এস কে (৩৭), পেশায় কাপড় ব্যবসায়ী (ভ্রাম্যমাণ বিক্রেতা)। গত ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন।
Sponsored

ঘটনার পর তাঁকে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকরা জানিয়েছে, ছুরির আঘাতে তিনি গুরুতরভাবে জখম হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরিবারে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। আরও পড়ুন: ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান
পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এলাকার রাজনৈতিক নেতৃত্ব। তাঁদের দাবি, আক্রান্তের পরিবারকে সবরকম আইনি ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবিও উঠেছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago
