Site Logo

বাংলা বলার 'অপরাধে' ট্রেন থেকে ধাক্কা যুবককে

EBBS Desk·
বাংলা বলার 'অপরাধে' ট্রেন থেকে ধাক্কা যুবককে

বাংলা বলার জন্য 'বাংলাদেশি তকমা' লাগিয়ে খুন বা হেনস্থার (Migrant Worker Harassment) ঘটনা নতুন নয়। যা নিয়ে শুরু থেকেই সরব হয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাত ভিন রাজ্যে খুন হয়েছে একই কারণে। তার রেশ কাটতে না কাটতেই ফের বাংলা বলার জন্য 'বাংলাদেশি তকমা' দিয়ে ট্রেন থেকে ঠেলে প্রাণে মারার অভিযোগ উঠলো।

Sponsored

Sranchi In Article

যুবকের নাম শেখ মনিরুল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বাখরাবাদে। অভিযোগ, বেঙ্গালুরু থেকে ফিরছিলেন মুর্শিদাবাদের মনিরুল। কিন্তু মাঝপথে তাঁর পরিচয়পত্র দেখতে চান অজ্ঞাতপরিচয় দুই যুবক। তিনি বাংলাতে কথা বলাতে তাঁকে বাংলাদেশি বলে অকথ্য গালিগালাজ করতে থাকে। মনিরুল আইকার্ড ও প্যান কার্ড দেখানোর পরেও, তাঁকে বাখরাবাদের কাছে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ প্রাথমিক চিকিৎসা করিয়েছে। বর্তমানে মোটামুটি সুস্থ আছেন যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: প্রেমের ‘খলনায়কে’র ক্ষমাপ্রার্থনা: ভ্যালেন্টাইনস ডে-তে অপ্রত্যাশিত স্বীকারোক্তি দিলীপ তাহিলের

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →