দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে খুনের অভিযোগে চিকিৎসক মণীশ গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় মীনার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে অভিযুক্ত চিকিৎসক মৃতদেহের পাশেই বসে ছিলেন। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মনীশ গুপ্ত খুনের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন প্রথমে ব্যাট দিয়ে মীনাকে আঘাত করেন তিনি। তারপর ছুরি দিয়ে হামলা করেন যার ফলে তাঁর মৃত্যু হয়।
Sponsored

চিকিৎসক অভিযোগ করেন, পরিচারিকা কালাজাদু করতেন, যার ফলে পরিবারের শান্তি নষ্ট হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, মীনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তবে পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত ক্রমাগত আলাদা আলাদা বক্তব্য রাখছেন। ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। চিকিৎসক ও মীনার মধ্যে ঠিক কী ধরনের সম্পর্ক ছিল এবং তাঁদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা, সেটা নিশ্চিত করতেও তদন্ত চলছে। দিল্লি পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাট ও ছুরি উদ্ধার করেছে এবং পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মণীশ গুপ্ত বর্তমানে পুলিশি হেফাজতে আছেন এবং তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!
Sponsored

ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পূর্ব) হেমন্ত তিওয়ারি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মীনাকে মৃত অবস্থায় পায়। তাঁরা সেখানে পৌঁছে মৃতদেহের কাছে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকেও পেয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং খুনের উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
