কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে বাংলার প্রশাসনের ও পুলিশের আধিকারিক বদল করেছে কমিশন। এই পরিস্থিতিতে কোনওরকম অশান্তি হলে যে দায়ী থাকবে নির্বাচন কমিশন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কমিশনের আধিকারিকরা। এবার জেলা পুলিশ সুপার থেকে পুলিশ কমিশনার পদাধিকারীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে থানা ঘুরে দেখার। সেই মতো রবিবার কলকাতা পুলিশের অধীনস্থ অশান্তি ছড়ানো ভাঙড় (Vangor) থানা পরিদর্শন করলেন সিপি অজয় নন্দা (CP Ajaykumar Nanda)।
Sponsored

বরিবার সকালে পোলেরহাট এলাকায় দেওয়াল লিখছিলেন এইএসএফের কর্মী সমর্থকরা। অভিযোগ ওঠে সেই সময় তাঁদের বাধা দেন তৃণমূলের কর্মীরা (TMC worker)। অভিযোগ, কথা না শুনলে মারধর শুরু করেন তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল কর্মীরাও। দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি মারামারি বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষকেই জায়গা থেকে সরিয়ে দেয়। পরে ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চও করে। আরও পড়ুন: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী
ঘটনার পর পরিদর্শনে যান সদ্য নিযুক্ত পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা। ভাঙড়ের পোলেরহাট পরিদর্শন করে ভাঙড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, "পরিস্থিতি আপাতত শান্ত। ভোটের আগে যাতে কোনভাবে অশান্তি সৃষ্টি না হয় সে জন্য সর্বদা প্রস্তুত আছে কলকাতা পুলিশ। ভাঙড়ে চার জায়গাতে নাকা চেকিং বসানো হয়েছে।" এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট করাতে উত্তেজনাময় এলাকাগুলি পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। বাড়ানো হবে এলাকা ভিত্তিক এবং বুথ ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের ভয়মুক্ত করার জন্য পুলিশ ভিজিবিলিটি বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
