Site Logo

বিহারে রাস্তায় গড়াগড়ি খেল কাটা মাথা! এটাই বিজেপির আইনশৃঙ্খলা মডেল, কটাক্ষ অভিষেকের

EBBS Desk·
বিহারে রাস্তায় গড়াগড়ি খেল কাটা মাথা! এটাই বিজেপির আইনশৃঙ্খলা মডেল, কটাক্ষ অভিষেকের

বিজেপি জোট রাজ্য বিহারে (Bihar) আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ আরও জোরালো করল ফরবেসগঞ্জের (Forbesganj) নৃশংস জোড়া খুনের ঘটনা। রাস্তায় গড়াগড়ি খেল এক ব্যক্তির কাটা মুণ্ডু। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হল। আবার আততায়ীকে ধরে গণপিটুনি দিল স্থানীয় মানুষ। সেই গণপিটুনিতে মৃত্যু হল আততায়ীর। গোটা ঘটনায় স্পষ্ট হয় বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Sponsored

Sranchi In Article

দিনের আলোয় সামান্য পার্কিং (Parking) নিয়ে বচসা থেকে পরিস্থিতি হঠাৎই ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, বাজারের মধ্যে এক পিকআপ ভ্যান চালককে (Pickup Van Driver) ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে ফেলে এক ছাতু বিক্রেতা। মৃত পিকআপ চালকের নাম আলি হুসেন (Ali Hussain)। তিনি আরারিয়ার জোগবনির বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত রবি চৌহান (Ravi Chauhan) স্থানীয় বাজারে ছাতু বিক্রি করতেন। পার্কিং নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হুসেনের উপর হামলা চালান চৌহান। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। এই ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং এলাকাজুড়ে শুরু হয় টহলদারি। আরারিয়ার (Araria) পুলিশ সুপার জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) জানান, ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দু’জনের দেহ ময়নাতদন্তের (Post-Mortem) জন্য পাঠানো হয়েছে।

বিজেপি রাজ্যগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ছবি প্রকাশ্যে আসার পরই সরব অভিষেক। যেখানে নির্বাচন পরিস্থিতিতে বাংলায় এসে বিজেপির নেতারা বারবারা বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন, সেখানে বিহারের এই ভয়াবহ ঘটনায় অভিষেকের (Abhishek Banerjee) তোপ, সম্প্রতিই আমি দেখলাম এক ব্যক্তির কাটা মুণ্ডু রাস্তায় পড়ে রয়েছে। এটা বিহারের। এটাই বিজেপির আইন শৃঙ্খলার মডেল। একজন মানুষের কাটা মাথায় রাস্তায় পড়ে, আর বিজেপি বলছে তারা আইনশৃঙ্খলা শোধরাবে! যেখানে ক্ষমতায় আছো সেখানে আগে ঠিক করো ভাই। মনিপুর ঠিক করো। যে বুলেটপ্রুফ গাড়ি বাংলাকে ভয় দেখাতে পাঠাচ্ছে সেটাই বিহারে পাঠিয়ে দাও। হিংসা থেমে যাবে।

আরও পড়ুন : কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

ঘটনায় সরব হয়েছে বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)।  তিনি অভিযোগ করেন, এনডিএ সরকার ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত থাকতেই বিহারে খুন, লুঠ ও ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম উল্লেখ করে বলেন, ভোটের সময় ‘জঙ্গলরাজ’-এর কথা বলা হলেও বাস্তবে বর্তমান পরিস্থিতিই সেই আশঙ্কাকে সত্যি করছে। তাঁর আরও অভিযোগ, বালি ও মদ মাফিয়াদের দৌরাত্ম্যে প্রশাসন কার্যত অসহায় হয়ে পড়েছে। আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →