Site Logo

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

EBBS Desk·
বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের
২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তুলে ধরা হচ্ছে ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি কীভাবে নিজের দেওয়া প্রতিশ্রুতিতেই জুমলা প্রমাণিত হয়েছেন। সেই উদাহরণের মধ্যে বিহারের উদাহরণও বাকি নেই। এবার অতি সাম্প্রতিক উদাহরণ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তুলে ধরলেন বিহার নির্বাচন (Bihar assembly election) থেকে। নির্বাচনের আগে বিহারের মহিলাদের যে ১০ হাজার টাকা করে দিয়েছিল নীতীশ কুমার (Nitish Kumar) সরকার, সেই টাকা ফেরৎ চেয়ে এবার নোটিশ পৌঁছালো বিহারের দরিদ্র মহিলাদের বাড়ি বাড়ি। ভিডিও তুলে ধরে সেই দাবির সত্যতা তুলে ধরলেন অভিষেক। ২০২৫ বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোট পেতে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মডেলে মহিলাদের অ্য়াকাউন্টে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে সেই টাকা দেওয়া হয়। সেই টাকা যে শুধুমাত্র মহিলাদের ভোট পেতেই দিয়েছিল বিজেপির জোটসঙ্গী জেডিইউ, তা প্রমাণ হয়ে গেল সরকার গঠনের ছয়মাসের মধ্যে। বিহারের জালে (Jale) জেলার আইয়ারি গোট গ্রামে ১২-১৪ পরিবারের মহিলাদের হাতে সম্প্রতি নোটিশ পেয়েছেন টাকা ফেরৎ দেওয়ার। সরকারি নোটিশ হাতে পাওয়ার পরই চক্ষু চড়কগাছ গ্রামের মহিলাদের। সরকারি যোজনায় টাকা দিয়ে টাকা সরকারিভাবে ফেরৎ চাওয়ার নজির কার্যত গোটা দেশে নেই। এবার সেই নজির রাখল ডবল ইঞ্জিন বিহার। মহিলাদের ১০ হাজার টাকা ফেরৎ দেওয়ার নোটিশ জারি করে চরম বিপদে ফেলা হল দরিদ্র মহিলাদের। নোটিশ পাওয়া মহিলাদের প্রশ্ন, সরকারি টাকা পাওয়ার পরে তাঁরা তা খরচ করে ফেলেছেন। এখন কীভাবে তাঁরা টাকা ফেরৎ দেবেন? কার্যত প্রবল বিক্ষোভ শুরু হয়েছে জালে (Jale) জেলার মহিলাদের মধ্যে। তাঁরা দাবি করছেন, বিজেপি ভোট পাওয়ার জন্য এই টাকা (MMSY) দিয়েছিল। এখন ভোট পাওয়া হয়ে গিয়েছে তাই টাকা ফেরৎ চাইছে। তাঁদের ভোটে জিতে বিজেপি এখন তাঁদের বিপদে ফেলছে। যদি তেমনটাই হয় তবে ফেরৎ দিতে হবে তাঁদের ভোট। যে ভোটে জিতে সরকার গঠন করেছে বিজেপি সেই ভোট ফেরতের দাবিতে সরব বিহারের মহিলারা। আরও পড়ুন : বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার সেই ভিডিও তুলে ধরে শনিবার রেজিনগরের সভা থেকে বিজেপির চরিত্র ফাঁস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্বাচনের আগে দেওয়া টাকা বিহারে ফেরৎ চাইছে বিজেপির জোট সরকার। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যকে মিথ্যে দাবি করে বিজেপির মদতপুষ্ট সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেল। সেই বক্তব্যকে মিথ্যে প্রমাণ করে দিলেন অভিষেক নিজেই। বিহারের মহিলাদের বক্তব্যের ভিডিও তুলে ধরে সেই পর্দাও ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →