IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলেই সংবাদ শিরোনামে সানরাইজার্সের শাকিব হোসেন( Shakib Hussain)। প্রফুল্ল হিঙ্গের মতোই বিহারের এই ক্রিকেটার অভিষেক ম্যাচেই নজরকাড়া বোলিং করেছেন ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছেন।
Sponsored

বিহারের শাকিবকে ২০২৪ সালে কেকেআর দলে নিয়েছিল, কিন্তু একটা ম্যাচ না খেলিয়ে ছেড়ে দেয়। কেকেআরের ভুল করেনি সানরাইজার্স। প্রফুল্লের পর ৪ উইকেট নিলেন সানরাইজার্স হায়দরাবাদের আরেক তরুণ বোলার শাকিব (Shakib Hussain)।
শাকিবের আইপিএলের যাত্রাপথটা সহজ ছিল না। আইপিএল যাত্রা সাহস ও ত্যাগের এক অনুপ্রেরণা জোগানোর মতো গল্প। ২০০৪ সালে একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া শাকিবকে ছোট থেকেই আর্থিক সংগ্রামের মুখোমুখি হতে হয়। তাঁর বাবা আলি আহমেদ হোসেন একজন কৃষক ছিলেন, কিন্তু হাঁটুতে চোট লাগার পর তাঁকে কাজ ছেড়ে দিতে হয়। এরফর সংসার সংগ্রাম চরমে উঠে শাকিবের।
ক্রিকেট কখনও শাকিবের প্রথম ভালোবাসা ছিল না। তাঁর লক্ষ্য ছিল সেনা বাহিনীতে যোগ দেওয়া। সেনাতে যোগ দিয়ে দেশের সেবা করা। সেই জন্য নিয়মিত শরীরচর্চা করতেন। ঘণ্টার পর ঘন্টা দৌড়তেন। কিন্তু দৌড়ের মধ্যেই হাতে তুলে নেন বল। যা শাকিবের জীবন বদলে যায়।
কিন্তু ক্রিকেটা অর্থ কোথায়? জুতো কেনার টাকা পর্যন্ত ছিল না। ছেঁড়া জুতো পরে খেলতে হত বলে মা গয়না বিক্রি করে জুতো কিনে দেন। জীবন বদলে যায় বিহার ক্রিকেট লিগে খেলার সময়। সেখান থেকে সুযোগ পান বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পারফরম্যান্সের জেরে অনেকের নজর কাড়েন।
আইপিএলে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়ে সাকিব সেটিকে পুরোপুরি কাজে লাগান। নিজের অভিষেক ম্যাচেই তিনি ৪টি উইকেট নিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন। প্রথম ম্যাচেই শাকিব বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
