বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন মিউজিক অ্যালবাম রিদমস্কেপ ২.০। নিবেদনে ইটার্নাল সাউন্ডস ও ক্যালকাটা হেরিটেজ কালেক্টিভ (CHC)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটার্নাল সাউন্ডসের পক্ষ থেকে উৎসব পারেখ, গৌরাঙ্গ জালান, মায়াঙ্ক জালান। বিক্রম ঘোষের রিদমস্কেপ বিশ্বের বিভিন্ন শীর্ষ মঞ্চে পরিবেশিত হয়েছে। ২০০১ সালে প্রথমবার জাদুকরী সঙ্গীত সৃষ্টি হয়েছিল, পঁচিশ বছর ধরে এই উপস্থাপনার প্রশংসা করেছেন শ্রোতা থেকে অনুরাগীরা। এবার সেই সাউন্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করলেন বিক্রম।

Sponsored

নতুন অ্যালবামটি মূল রিদমস্কেপের ভাবনাকে ধরে রেখে গত দুই দশকে বিক্রমের শিল্পী জীবনের যাত্রা, পারফর্মার হিসেবে বিকাশ এবং বিশ্বমঞ্চে কাজের অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। কীভাবে তাল প্রজন্ম ও ঘরানার সীমা পেরিয়ে ক্রমাগত বিবর্তিত হয় সেটাই তুলে ধরেছে রিদমস্কেপ ২.০। এবারেও যা ফিউশন সংগীতের পথে অনুপ্রাণিত করবে শ্রোতাদের, এমনটাই আশা করা হচ্ছে। বিক্রম তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে নানা গ্র্যামি বিজয়ী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, ৬ মহাদেশের আইকনিক মঞ্চে পারফর্ম করেছেন, চলচ্চিত্রে সুর দিয়েছেন এবং এমন অ্যালবাম প্রকাশ করেছেন যা সহজে কোনও এক ঘরানায় ফেলা যায় না। কলকাতায় থেকেও আন্তর্জাতিক স্তরে যে সকল ভারতীয় শাস্ত্রীয় পারকাশন শিল্পী নিজেদের তুলে ধরেছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। সুরকার হিসেবে বিক্রম বলিউড, ওয়ার্ল্ড মিউজিক এবং ক্লাসিক্যাল ক্রসওভার ফরম্যাটে কাজ করেছেন। শিক্ষক ও মেন্টর হিসেবেও তিনি নতুন প্রজন্মের বহু পারকাশন শিল্পীকে প্রভাবিত করেছেন। CHC-এর Cause Ambassador হিসেবে তাঁর ভূমিকা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সৃজনশীল কল্পনার প্রতি তাঁর অঙ্গীকারকে সুস্পষ্ট করেছে।
অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী নন্দিতা পাল চৌধুরীর সঙ্গে বিক্রম ঘোষের ফিউশন সংগীতযাত্রা এক মনোজ্ঞ আলোচনা নজর কাড়ে। বিক্রম বলেন, " এবার রিদমস্কেপের জার্নিতে আরও অনেক কিছু সংযোজন হয়েছে। যেমন এই অ্যালবামে অনেক নতুন বাদ্যযন্ত্র, মিউজিক ভিডিওতে হিপ হপ রয়েছে। এখন সিংগেলস এর যুগ হলেও রিদমস্কেপ মানে অনেক রকমের অনুভূতির মিশেল, তাই একটা মাত্র ট্র্যাকে সেটা ধরা সম্ভব ছিল না। রিদমস্কেপ আরো ছড়িয়ে পড়ুক এটাই আশা রাখি। "
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
1h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
2h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
2h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
4h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
4h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
4h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
6h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
7h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
22h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
