বিধানসভায় মুকুল রায়ের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন বিমান-অভিষেক-শোভনদেবদের, এলেন না শুভেন্দু

দল ছেড়েছেন। আবার দলে ফিরেছেন। শেষের দিকে একা হয়ে যান, দিন কাটে হাসপাতালের বেডে। তবে, তৃণমূল তাঁকে ভোলেনি। প্রয়াত মুকুল রায়কে (Mukul Ray) উপযুক্ত শ্রদ্ধা ও সম্মান জানাল বাংলার শাসকদল। সোমবার মৃত্যু সংবাদ পেয়েই দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূল নেতৃত্ব স্যোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানান। পরে বিধানসভায় মরদেহ নিয়ে যাওয়ার পরে শ্রদ্ধা জানান, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের মন্ত্রী বিধায়করা। জীবিত থাকতে অসুস্থ মুকুলের খোঁজ নেয়নি বিজেপি (BJP)- অভিযোগ পরিবারের। মৃত্যুর পরেও মরদেহে মালা দেওয়া সৌজন্য দেখালেন না বিরোধী দলনেতা। তবে, বিজেপির কয়েকজন বিধায়ক বিধানসভায় শ্রদ্ধা জানান। 
Sponsored

দীর্ঘ রোগভোগের পরে মৃত্যু হল বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব মুকুল রায়ের (Mukul Ray)। রবিবার রাত দেড়টা নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় মুকুল রায়ের। ৬০০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষে প্রায় কোমা অবস্থায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ফিকে হয়ে গেলেও বাংলার শাসকদল তাঁকে ভোলেনি। মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Shubhranshu Ray) জানান, মুকুল রায়ের দীর্ঘ রোগভোগের সময়ে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। মৃত্যুর পরে ফোন করেছেন অভিষেক। কিন্তু খবর নেয়নি যে দলের জন্য তিনি বিধায়ক পদে, সেই বিজেপির নেতৃত্ব। 
বিধানসভায় মুকুল রায়ের দেহ পৌঁছনের পরেই মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ। এরপরে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অন্যান্য মন্ত্রী-বিধায়করা। 
জীবত থাকতে খোঁজ নেয়নি, তবে মরদেহ বিধানসভা পৌঁছতে কিছুটা সৌজন্য দেখালো পদ্মশিবির। অধ্যক্ষ ও তৃণমূল নেতৃত্বের শ্রদ্ধাজ্ঞাপনের পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির বিধায়করাও। যদিও যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ওএসডি প্রদীপ চট্টোপাধ্যায়কে দিয়ে পুষ্পস্তবক পাঠিয়ে শ্রদ্ধা জ্ঞাপন তিনি। তবে, বিজেপি বিধায়ক অরূপ দাস, শিখা চট্টোপাধ্যায়, মালতী রাভা, অশোক দিন্দা, পবন সিং, নরহরি মাহাত মাল্যদান করেন।
আরও খবর: ভালো কিছু স্মৃতি মনে থাক: মুকুল প্রয়াণে স্মৃতিচারণ কুণাল ঘোষের
বিধানসভা থেকে মুকুল রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কাঁচরাপাড়ার বাড়ি যুগল ভবনে। সেখান থেকে অন্তেষ্টির যাবে হালিশহর শ্মশানে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
