২১ জুলাইয়ের শহিদ স্মরণের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। তিনি বলেন, শরীরে যতদিন রক্ত থাকবে, ততদিন শহিদদের রক্ত কখনও বৃথা যেতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে প্রতিদিন কল্যাণ বন্দোপাধ্যায়, কুণাল ঘোষ (Kunal Ghosh) যেভাবে কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন সেই নিয়েও ধন্যবাদ জানান তিনি।
বিরবাহা হাঁসদা অভিযোগ করেন, ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) থেকে আদিবাসীদের বাদ দিয়েছে বিজেপি (BJP)। এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনায় বিজেপির কোনও নেতা মুখ খোলেন না। তিনি আদিবাসী সম্প্রদায়কে বিজেপির "মিষ্টি কথায়" প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন।
তিনি আরও দাবি করেন, আদিবাসী, তপশিলি, বাউরি সম্প্রদায়সহ গরিব খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার বাড়ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকলকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে বিরবাহা হাঁসদা বলেন, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছিলেন এবং ঝাড়গ্রামের মানুষ তাঁকে বিধানসভায় পাঠিয়েছিলেন। সেই মানুষের পাশে থেকে, তাঁদের সঙ্গে আলোচনা করে, তৃণমূলের পতাকা হাতে নিয়েই আগামী দিনের লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
















