Site Logo

বিধানসভায় প্রার্থী হচ্ছেন স্ত্রী রিঙ্কু! সম্মতি দিলীপের

EBBS Desk·
বিধানসভায় প্রার্থী হচ্ছেন স্ত্রী রিঙ্কু! সম্মতি দিলীপের

রাজ্যজুড়ে প্রার্থীর খোঁজ শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় কমিটির কাছে তালিকা পাঠানোর প্রক্রিয়া চলছে। সবটাই পাস হবে কেন্দ্রীয় কমিটির (BJP central committee) সিদ্ধান্তে। নির্বাচনের আগে দলের হাল ধরতে মঞ্চে ফের একবার দিলীপ ঘোষ (Dilip Ghosh)। লোকসভার পরে বিধানসভাতেও তিনি প্রার্থী হচ্ছেন কিনা সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে প্রার্থী হওয়ার দৌড়ে এবার দিলীপ জায়া রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। যোগ্য নেতৃত্ব হিসাবেই তাঁর প্রার্থী হওয়া উচিত, মনে করছেন স্বয়ং দিলীপ ঘোষ।

Sponsored

Sranchi In Article

বারবার বাংলায় পরাজয়ের মুখ দেখা বিজেপি ফের একবার অনুধাবন করতে শুরু করেছে দলে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গুরুত্ব। বড় বড় সভা সমিতিতে দেখা না গেলেও দিলীপ কাজ করছেন একেবারে দলের নিচু স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে, সংগঠন মজবুতির কাজে। তাঁর সেই পথ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে গুরুত্ব পাচ্ছে তা দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের আত্মবিশ্বাসেই প্রকাশ্যে আসছে।

রাজু জুড়ে ২৯৪ আসনে কারা প্রার্থী হবেন তা নিয়ে যেমন চিন্তায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তেমনি মাথার ঘাম পায়ে ফেলছে বঙ্গ বিজেপি (Bengal BJP) নেতারা, জমা পড়ছে হাজার হাজার আবেদন। তারই মধ্যে একজন আবেদনকারী হলেন রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। প্রথমবার প্রার্থী হিসাবে দলের পক্ষে লড়াই করার আবেদন জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন : বাঙালিয়ানায় শান! মায়াপুরে ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি শাহর, কটাক্ষ তৃণমূলের

আর স্ত্রীর এই পদক্ষেপে পূর্ণ সমর্থন দিলীপ ঘোষের। দিলীপের দাবি, রিঙ্কু (Rinku Majumder) তাঁর থেকেও আগে দলের কর্মী। যেখানে রাজ্যজুড়ে হাজার হাজার আবেদন জমা পড়ছে সেখানে তিনি প্রার্থী হওয়ার আবেদন করেছেন অত্যন্ত যুক্তি সঙ্গত কারণেই।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →