নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড! স্মৃতিকে পাল্টা তোপ শশীর

গোটা নির্বাচন প্রক্রিয়ায় বিজেপির কোনও দোষই যেন নির্বাচন কমিশনের চোখে লঘু। তাই এবার তারা দেখতেও পেলেন না যে কিভাবে নির্বাচনের আদর্শ আচরণ বিধি ভেঙে প্রাক্তন বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) এসে বাংলার মহিলাদের হাতে টাকার গ্যারান্টি তুলে দিলেন। তবে বিজেপির গ্যারান্টি কার্ডের (BJP guarantee card) মাধ্যমে নির্বাচনের আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) ভঙ্গ করা নিয়ে সরব শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে মহিলাদের অর্থ দানের বিজেপির এই প্রতিশ্রুতি কতটা ভাঁওতা, তাও তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।
Sponsored

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বুধবার কলকাতায় একটি বেসরকারি হোটেল থেকে কিছু মহিলার হাতে একটি গ্যারান্টি কার্ড তুলে দেন। এর নাম দেওয়া হয়েছে মাতৃশক্তি ভরসা কার্ড। এই কার্ডের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার করে টাকা দেওয়া হচ্ছে। আর তা দিচ্ছে বিজেপি। বিজেপির এই কার্যকলাপ যে সরাসরি আদর্শ আচরণ বিধি ভাঙছে, তা স্পষ্ট করে দেন রাজ্যের মধ্যে শশী পাঁজা। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি নির্বাচনী ইস্তাহারে (manifesto) মহিলাদের তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এবারে যে কার্ড স্মৃতি ইরানি (Smriti Irani) তুলে দিলেন তা সরাসরি নির্বাচনের আদর্শ আচরণ বিধিকে (MCC) ভাঙছে।
আদতে মহিলা ভোট টানতে মাতৃশক্তি গ্যারান্টি কার্ডের মাধ্যমে যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে তা যে কতটা ভাঁওতা, তাও স্পষ্ট করে দেন শশী। তিনি তুলে ধরেন কিভাবে দিল্লিতে (Delhi) মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু সরকার গঠনের পরে দিল্লির মহিলারা তা পাননি। অন্যদিকে বিহার নির্বাচনের (Bihar assembly election) আগে এককালীন ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নীতীশ কুমার সরকার। নির্বাচন শেষ হতে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া সেই টাকা ফেরত চাইছে বিহারের বিজেপি সরকার।
আরও পড়ুন : পয়লা বৈশাখে নরমে-গরমে দিলীপকে নিশানা কুণালের
যে মহিলাদের নিরাপত্তা ও আর্থিক নিশ্চয়তার প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানির মাধ্যমে সেই নিরাপত্তার মুখোশও এদিন খুলে দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তুলে ধরেন আদতে বিজেপির হাতেই মহিলারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীন। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার ৭১ জন মন্ত্রীর মধ্যে ২৮ জনের উপর ক্রিমিনাল কেস। তার মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মহিলা ঘটিত অপরাধের অভিযোগ। এটাই মোদির পরিবার। যে ডবল ইঞ্জিন রাজ্য (double engine state) থেকে মুখ্যমন্ত্রীরা বাংলায় আসছেন, সেই সব রাজ্যগুলি মহিলাদের প্রতি অপরাধে শীর্ষে। তারপরেও বাংলার মহিলাদের ভুল বোঝাতে কীভাবে মিথ্যা প্রচার বিজেপি চালাচ্ছে, তার পর্দা ফাঁসা করেন মন্ত্রী শশী পাঁজা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
