এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে আর্জি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Abhikari)। তাঁর কথায়, এই ভোটে জেতা-হারায় সরকার বদলাবে না। কিন্তু এই ১০ বছর ফলতা বিধানসভার ভোটার ভোট দিতে পারেননি। তার হিসাব হবে।
Sponsored

২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দ্বিতীয় দফায় ভোট হয়েছিল। তবে, বিভিন্ন বুথে অনিয়মের অভিযোগ জমা পড়ে। ইভিএমে (EVM) কারচুপির অভিযোগ তোলেন ভোটারদের একাংশ। এর জেরে ফলতার সব বুথের ভোট বাতিল করে ২১ মে ফের নির্বাচন হবে সেখানে। ২৪ মে ভোটগণনা। সেখানেই দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার গয়ে প্রচারে যান শুভেন্দু (Subhendu Abhikari)।
মঞ্চ থেকে তৃণমূল প্রার্থীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "জাহাঙ্গীর কোথায়? পুষ্পা কোথায়? ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে জাহাঙ্গীর ছিল। ওর ব্যবস্থা করব। আমার উপর ছেড়ে দিন সেই দায়িত্ব।"
এদিন শুভেন্দু বলেন, "অভয়ার ঘটনায় যাঁরা যাঁরা প্রমাণ লোপাট করেছেন, যাঁরা ঘুষ দিতে গিয়েছিলেন, তাঁরা সাসপেন্ড। এখানেও ছাড়া হবে না। ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। যাঁরা ডায়মন্ড হারবার, ফলতার মানুষদের উপরে অত্যাচার করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বার করব।" ফলপ্রকাশের দিন তিনি নিজে এসে দলীয় প্রার্থীকে মিষ্টিমুখ করাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
