কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্য

বিজেপি দেখেনি: সাফ জানালেন অসিত-গৌতমরা, অভিষেকের কাছে কৃতজ্ঞ মহারাষ্ট্রে নিগৃহীত পরিযায়ী শ্রমিকরা

বিজেপি দেখেনি: সাফ জানালেন অসিত-গৌতমরা, অভিষেকের কাছে কৃতজ্ঞ মহারাষ্ট্রে নিগৃহীত পরিযায়ী শ্রমিকরা

বিজেপিশাসিত মহারাষ্ট্রে কাজের গিয়ে হেনস্থার শিকার হন দক্ষিণ দিনাজপুরের বাংলাভাষী ২ পরিযায়ী শ্রমিক। জেলে খাটতে হয় তাঁদের। তাঁদের একজন বিজেপি কর্মী ও একজন প্রাক্তন বিজেপির বুথ সভাপতি। অসময়ে পাশে পাননি বিজেপির নেতৃত্বকে। বুধবার তপনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সামনে অকুণ্ঠ স্বরে তাঁরা বলেন, ”অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান ভোলা যাবে না।”

Sponsored

Sranchi In Article

তপনে অসিত সরকারের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন অভিষেক (Abhishek Banerjee)। সাতমাস ডবলইঞ্জিন সরকারের রাজ্যে বাংলাদেশি তকমা পেয়ে জেলে থাকার পরে বছর খানেক পরে ঘরে ফিরেছেন তাঁরা। অসিত ও গৌতমদের অভিযোগ, অবৈধভাবে আটক করে তাঁদের থেকে মুক্তির বদলে দেড় লক্ষ টাকা করে দাবি করা হয়। বিস্ফোরক অভিযোগ করে তাঁরা জানান, সেই সময়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সাংসদের কাছে সাহায্য চেয়েও লাভ হয়নি।

এর আগে কলকাতায় এসে অভিষেকের সঙ্গে দেখা করেন গৌতমরা। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে অসিত সরকার (Asit Sarkar) বলেন, ”মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে দীর্ঘ সাতমাস জেল খেটেছি।  কী কষ্ট পেয়েছি একমাত্র আমরা জানি।” অসিতের কথায়, ”সাত মাস জেল খাটলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান ভোলা যাবে না। বাড়ি ফিরে পরিবারের মুখ দেখতে পেরেছি। আমার পরিবার অভিষেক  বন্দ্যোপাধ্যায়ের  কাছে কৃতজ্ঞ।”

দীর্ঘ কারাবাসের কথা জানিয়ে গৌতম বর্মন (Goutam Barman) বলেন, ”মহারাষ্ট্রতে কাজ করতে যাই। আমাদের জোর করে আটকে রাখা হয়। আমি পুলক চক্রবর্তীকে বার করতে বলি। সুকান্ত মজুমদারের কাছে আমার স্ত্রী যায়। কোনও কাজ করেনি। আমার স্ত্রীকে বলেন, জেলে গেছে, এমনি চলে আসবে।”

এদিন অসিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার রাস্তায় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়ায় অভিষেকের গাড়ি। সেখানে শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। অভিষেককে সামনে পেয়ে তাঁর হাতে গোলাপ তুলে দেয় খুদেরা। পড়ুয়াদের  চকোলেট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

-

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →