সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লেখেন, “আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে।“ তবে, কারা মন্ত্রী হচ্ছেন সে বিষয়ে টুইটে কিছু লেখেননি মুখ্যমন্ত্রী।
৪ মে প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসে বিজেপি (BJP)। ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে হিসেবে শপথ নেন শুভেন্দু। সঙ্গে আরও পাঁচমন্ত্রী। কিন্তু তার পরে ২০ দিন পেরিয়ে গেলেও এখনও ৫ মন্ত্রী নিয়ে চলেছে সরকার। কারা হবে মন্ত্রী তা নিয়ে চলছে জল্পনা।
গত সপ্তাহে দিল্লিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) আলাদা আলাদাভাবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। অনেক আলোচনার পরে জুন মাসের প্রথমদিনেই মন্ত্রিসভা গঠন করতে চলেছে বিজেপি।
মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে ৬ সদস্যের মন্ত্রিসভার সঙ্গে ৩৫ জন যুক্ত হলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। সাংবিধানিক নিয়মানুযায়ী, কোনও রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশের বেশি মন্ত্রী হতে পারেন না। সেই হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪ বিধায়কের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। সেই মতো এখনও ৪১ জনকে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী পোস্টে লেখেন, “আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫জন মন্ত্রী সকাল ১১টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।” তবে, কারা মন্ত্রী করা হচ্ছে- সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি শুভেন্দু। - - - - - -আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ…
— Suvendu Adhikari (@SuvenduWB) May 31, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
